বাকৃবিতে ৫৮২ আসন শূন্য রেখেই ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন

বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের (লেভেল-১ সেমিস্টার-১) মেধা তালিকাভুক্ত প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। ১২০০ আসনের বিপরীতে মেধা তালিকাভুক্ত শিক্ষার্থী হতে মোট ৬১৮ জন ভর্তি হয়েছে। শূন্য আসন রয়েছে ৫৮২ টি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ছাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তালিকাভুক্ত প্রার্থীদের ভর্তি নেয়া হয়।

শূন্য আসন থাকা শর্তে মেধা ও প্রদত্ত অপশন অনুযায়ী অটোমাইগ্রেশন সম্পন্ন করে শূন্য আসনের তালিকা ০৪ ডিসেম্বর বাকৃবি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীদের ৭ ডিসেম্বর ১০টা থেকে বিকাল ০৪ টার মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্বশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। ওইদিন রাত ০৮ টার মধ্যে রিপোর্টকৃত প্রার্থীদের মধ্য থেকে মেধা ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে। ৮ ডিসেম্বর অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের ভর্তি হতে হবে।

ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।

  •  
  •  
  •  
  •