সম্ভাবনাময় রপ্তানি পণ্য মুক্তা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: ঝিনুক থেকে পাওয়া যায় মহামূল্যবান বস্তু ‘মুক্তা’। বিশ্বব্যাপী অমূল্য রত্নরাজির ক্ষেত্রে হীরার পরই মুক্তার স্থান। যা প্রকৃতির এক অপার বিস্ময়। বাংলাদেশে প্রধানত প্রাকৃতিক উৎস হতে মুক্তা আহরণ হয়ে থাকে। এ মুক্তা আহরণের ইতিহাস দীর্ঘদিনের। আবহমানকাল হতে বিশেষ করে বেদে সম্প্রদায়ের মানুষ মিঠা পানির ঝিনুক হতে মুক্তা আহরণ করে আসছে। বাংলাদেশে রয়েছে বিস্তৃত এলাকা জুড়ে মিঠাপানির খাল, বিল, হাওর, […]

» Read more

বয়সকে হার মানিয়ে মহাকাশে উড়াল দিলেন পেগি হুইটসন

নারী ও শিশু ডেস্ক: কুড়িতেই বুড়ি- এই প্রবাদ শুনতে শুনতে বড় হোন নি এমন একজন নারীও আমাদের দেশে পাওয়া যাবে বলে মনে হয় না। আমাদের পরিবেশ, সমাজ নারীর জীবনকে গন্ডিতে আবদ্ধ করতে সদা উন্মুখ। এই গন্ডি শুধু বাংলাদেশেই আছে এমন নয়। আছে বিশ্বের প্রতিটি দেশেই। সমান অধিকারের কথা মুখে যতই বলা হোক না কেন অধিকার আদায় করেই সমান অবস্থানে যেতে […]

» Read more

রবিঠাকুরের নোবেল পদক চুরি : বাউল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন প্রদীপ বাউড়ি নামে এক বাউল গায়ক। এক যুগ আগে চুরি যাওয়া নোবেল উদ্ধারে হাল ছেড়ে দিয়েছিল সিবিআই। এবার নতুন করে শুরু করলেন পশ্চিমবঙ্গের রাজ্য গোয়েন্দারা। এশিয়ার প্রথম নোবেল প্রাপকের পদক চুরি যাওয়া রীতিমতো অসম্মানের। মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে নতুন করে গুরুত্ব দিলেন। গত আগস্টে তদন্ত নিজের মতো […]

» Read more

ময়মনসিংহে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ : নিহত ২

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ কমপক্ষে ৫০জন আহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

» Read more

বাজারে পাটের চা আনলো পাট গবেষণা ইন্সটিটিউট

কৃষি ডেস্ক: পাটের পাতা থেকে চা উদ্ভাবনের কথা জানিয়েছেন বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীরা। উদ্ভাবিত পদ্ধতি পাটের পাতা থেকে চা তৈরি করে রফতানি ও বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড: নাসিমুল গনি বলেন ১৯৯৩-৯৪ সালের দিকে তারা এটি নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছিলেন। তারপর দীর্ঘদিনের পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনা হয়েছে পাট পাতার গুণাগুণ […]

» Read more

‘কুচ কুচ হোতা হ্যায়’র ছোট্ট অঞ্জলি এখন প্রেমিকা

বিনোদন ডেস্ক : শাহরুখ-রানী-কাজল অভিনীত বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’। এ সিনেমায় শাহরুখ-রানীর মেয়ে ছিল অঞ্জলি। এই চরিত্রে অভিনয় করেছিলেন ১০ বছর বয়সি সানা সাঈদ। ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমাটি ১৯৯৮ সালে মুক্তি পায়। তারপর অনেক সময় গড়িয়েছে। সানা নামের সেই ছোট্ট মেয়েটি এখন আর ছোট নেই। তার বয়স এখন ২৮ বছর। কিন্তু দর্শকের মনে গেঁথে থাকা সেই […]

» Read more

সিঙ্গাপুরকে উড়িয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক : টানা তৃতীয়বারের মতো এএইচএফ কাপ হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ। হংকংয়ের কিংস পার্ক হকি গ্রাউন্ডে আজ সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছেন আশরাফুল-চয়ন-জিমিরা। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সিঙ্গাপুরের সঙ্গে শেষ চার দেখায় চারবারই জিতেছিল বাংলাদেশ। আজও বাংলাদেশের জয় তাই অনুমিতই ছিল। ম্যাচের ২৬ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন মিলন হোসেন। তিন মিনিট […]

» Read more

সংসার ভাঙল কণ্ঠশিল্পী সালমার

বিনোদন ডেস্ক: ভেঙে গেল ক্লোজআপ তারকা কণ্ঠশিল্পী সালমার সংসার। দাম্পত্য কলহের জের ধরেই স্বামী দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে তার সংসার ভেঙেছে বলে জানা গেছে। গত ২০ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতে তালাকের কার্য সম্পন্ন হয়েছে। একটি দায়িত্বশীল সূত্র জানায়, সালমাকে মোহরানার ২০ লাখ ১ টাকা বুঝিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে সামলার সঙ্গে […]

» Read more

ফিদেল কাস্ত্রো আর নেই : ৯ দিনের শোক

আন্তর্জাতিক ডেস্ক : ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে নয় দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কিউবা। তার শেষকৃত্য হবে ৪ ডিসেম্বর। সান্তিয়াগো দি কিউবার সান্তা ইফিজেনিয়া সমাধিক্ষেত্রে চিরনিদ্রায় শায়িত করা হবে ফিদেলকে। স্বাধীনতাযুদ্ধের শহীদদের জন্য ১৮৬৮ সালে সান্তা ইফিজেনিয়া সমাধিক্ষেত্র নির্মাণ করা হয়। কিউবার স্বাধীনতাযুদ্ধের নায়ক হোসে মার্টি ঘুমিয়ে আছেন এই সমাধিক্ষেত্রে। ৪ ডিসেম্বর পর্যন্ত কিউবায় জাতীয় শোক পালন করা হবে। এর আগে […]

» Read more

চট্টগ্রামে আগামী মঙ্গলবার ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার ওই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান সংগঠনের নেতারা। এ সময় লিখিত বক্তব্যে ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা টার্মিনাল নির্মাণ, পুলিশি হয়রানি বন্ধসহ ৯ দফা দাবি উত্থাপন করেন। তিনি […]

» Read more
1 2 3 4 5 6 … 27