লালপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে ওই বাসেরই হেলপার নিহত

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরের ত্রিমোহনী মোড়ে সনি পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে একই বাসের হেলপার নিহত হয়েছে। সুপার সনি পরিবহনের এ হেলপার বরিশালের বাকেরগঞ্জের লক্ষীবর্ধন এলাকার বেলায়েত শিকদারের ছেলে বদরুল শিকদার ওরফে লিটন ( ৩৬) ।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে রাজশাহীর বাঘাগামী সুপার সনি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৯৮২১) সোমবার রাত ১০ টার দিকে লালপুর ত্রিমোহনী এসে পৌছায়। এ সময় হেলপার বদরুল বাসের বাক্স থেকে যাত্রীদের লাগেজ নামানোর সময় ড্রাইভার মোয়াজ্জেম গাড়ি চালানো শুরু করলে বদরুল ঐ বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ড্রাইভার গাড়ি ফেলে পালিয়ে যায়। বর্তমানে গাড়িটি লালপুর থানায় পুলিশের হেফাজতে আছে।

লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  •  
  •  
  •  
  •