মিয়ানমারে ফেরি ডুবে কমপক্ষে ৩২ নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর-পশ্চিম মিয়ানমারের একটি নদীতে একটি ফেরি ডুবে কমপক্ষে ৩২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

সোমবার এক উদ্ধারকারী কর্মকর্তার বরাতে এ সংবাদ দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, শনিবার হোমিলিন থেকে মনিওয়া যাওয়ার পথে একটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ফেরিটি ডুবে যায়। ফেরির যাত্রীরা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

স্থানীয় ত্রাণ সহায়তা বিভাগের প্রধান সা উলি ফ্রাঙ্ক বলেন, চিগুইন নদীতে ওই ফেরি ডুবির পর প্রায় ১৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকেল চারটা পর্যন্ত ৬০ জন নিখোঁজ রয়েছন বলেও জানান তিনি।

কাইয়াও টে লুইন নামের এক সংসদ সদস্য বলেন, এ ঘটনায় আহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

তিনি বলেন, আমি শুনেছি ১২০ জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন ওই ফেরিটি প্রায় ৩০০ এর মতো যাত্রী বহন করছিলেন।

  •  
  •  
  •  
  •