ব্রাজিলে বোয়া ভিস্তারের একটি কারাগারে দাঙ্গায় ২৫ কয়েদি নিহত
আন্তর্জাতিক ডেস্ক:
ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে রোববার বিবাদমান দুটি দলের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ কয়েদি নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোরাইমা রাজ্যের রাজধানী বোয়া ভিস্তার একটি কারাগারে ভয়াবহ ওই সংঘর্ষে ২৫ কয়েদি নিহত হয়েছে। এর মধ্যে সাতজনের শিরচ্ছেদ ও ছয়জনকে পুড়িয়ে মারা হয়েছে।

