নিউজিল্যান্ডে সমুদ্র তীরে মারা গেলো ৩০০ তিমি

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের এক সমুদ্র তীরে ভেসে এসে ঠেকেছে অন্তত তিন শতাধিক মৃত তিমি। গত এক দশকে দেশটিতে এত বেশিসংখ্যক তিমি মৃত্যুর ঘটনা ঘটেনি। খবর দ্য গার্ডিয়ানের। দেশটির প্রাণী সংরক্ষণ বিভাগের (ডিওসি) কর্মকর্তারা সাউথ আইল্যান্ডের গোল্ডেন বে সৈকতের তীরে ৪১৬টি তিমি দেখতে পান। শুক্রবার ভোরে এদের ৭০ শতাংশই মারা যায়। পরে ডিওসি কর্মীরা তিমিগুলো উদ্ধারে জরুরি অবস্থা জারি করেন এবং […]

» Read more

ফিফার শুভেচ্ছাদূত হলেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক: এক সময় সুযোগ পেলেই ফিফার বিভিন্ন অনিয়ম নিয়ে কড়া সমালোচনা করতেন দিয়েগো ম্যারাডোনা। বিশেষ করে প্রাক্তন সভাপতি সেফ ব্ল্যাটারের বিভিন্ন অনিয়ম নিয়ে ক্ষোভ ঝারতেন আর্জেন্টিনার কিংবদন্তি এ ফুটলার। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ তারকাকে এবার শুভেচ্ছদূত হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বৃহস্পতিবার এক ফেসবুক বার্তায় নিজেই এমনটা জানিয়েছেন ম্যারাডোনা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে থেকে ম্যারাডোনা জানান, ‘এখন […]

» Read more

শীতের সঙ্গে চ্যালেঞ্জ নিতে নারাজ পরীমনি

বিনোদন ডেস্ক: গ্ল্যামার আর শৈল্পিক অভিনয় গুণে চলচ্চিত্রপ্রেমীদের মন মাতিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। অভিনয় ক্যারিয়ারের স্বল্প সময়ে প্রায় দুই ডজন সিনেমায় অভিনয় করেছেন তিনি। ইতোমধ্যে পরী অভিনীত ১১টি সিনেমা মুক্তি পেয়েছে। শোবিজ অঙ্গনে স্বকীয়তা বজায় রেখে একের পর এক সিনেমায় কাজ করছেন তিনি। দম ফেলার ফুসরত নেই তার। তবে কাজের এ ব্যস্ততায় বাধা হয়ে দাঁড়িয়েছে শীত। প্রায়ই তাকে ঝুঁকিপূর্ণ দৃশ্যে চ্যালেঞ্জ […]

» Read more

ঢাবির অন্তর্ভুক্ত হচ্ছে রাজধানীর সাত কলেজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে জানা যায়, দেশের সব কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার মৌখিক পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টিকে নানা পর্যবেক্ষণের পর প্রাথমিক পর্যায়ে রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজ ঢাবির […]

» Read more

বাংলাদেশি ব্যবসায়ীদের প্রযুক্তিগত সহযোগিতা দিতে আগ্রহী ভারত

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ীদের আরো এগিয়ে নিতে প্রযুক্তিগত সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছেন ভারতের ব্যবসায়ীরা। সোমবার রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের সঙ্গে ইন্ডিয়ান মুসলিম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইএমসিসিআই) প্রতিনিধি দলের বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে ভারতের পক্ষে আইএমসিসিআইয়ের চেয়ারম্যান মোহাম্মদ দাউদ খানের নেতৃত্বে ১৬ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন। অন্যদিকে বাংলাদেশের পক্ষে এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল […]

» Read more

এক লাখ নারীকে আইসিটি প্রশিক্ষণ দেবে সরকার: পলক

বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আইসিটি খাতে নারীদের অংশ গ্রহণ বাড়ানো এবং তাদের প্রশিক্ষিত করতে দেশের এক লাখ নারীদের আইসিটি খাতে বিশেষ প্রশিক্ষণ দেবে সরকার। একাজে সহযোগিতা করবে জাতিসংঘ।’ তিনি আজ সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নারীদের নিয়ে আয়োজিত দেশের প্রথম হ্যাকাথন প্রতিযোগিতার উদ্বোধন কালে এসব কথা বলেন। তিনি বলেন, ‘আগামী দুই বছরের দেশের […]

» Read more

বাংলাদেশের নতুন স্পিন কোচ হচ্ছেন সুনীল যোশি

নিজস্ব সংবাদদাতা: রুয়ান কালপাগে চলে যাওয়ার পর থেকেই নতুন স্পিন কোচের খোঁজে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঝে স্পিন কোচ হিসেবে অনেক নামি তারকার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত বাংলাদেশের স্পিন কোচ হয়ে আসছেন এক ভারতীয়; সুনীল যোশি। এ সাবেক বাঁ-হাতি স্পিনারই হচ্ছেন নতুন স্পিন কোচ। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। […]

» Read more

এক চীন নীতিতে সমর্থন জানাল ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ‘এক চীন নীতি’কে সম্মান জানাতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ফোনালাপে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে এ কথা জানিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউজের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে। হোয়াইট হাউজ এক বিবৃতিতে দুই নেতার ফোনালাপকে ‘অত্যন্ত আন্তরিক’ বলে বর্ণনা করেছে। তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবে বিবেচনা না করে চীনের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে বেইজিং। […]

» Read more

পাটের তিনটি জেনোমেরই আর্ন্তজাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাটের তিনটি জেনোমেরই স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। কৃষিক্ষেত্রে সরকারের গৃহীত বিভিন্ন পদেক্ষপ তুলে ধরে তিনি বলেন, ‘পাটের গবেষণায় উৎসাহ দেওয়া হয়েছে এবং এটি করেছেন প্রধানমন্ত্রী নিজে। এর ফলে পাটে যুগান্তকারী সাফল্য উন্মোচিত হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থিত এনসিবিআই কর্তৃক বাংলাদেশ পাটের তিনটি জেনোমেরই কোড নম্বর পেয়েছে। এই গবেষণার ফলাফল […]

» Read more

ন্যানো স্যাটেলাইট তৈরি করলো তিন বাংলাদেশি শিক্ষার্থী

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী তৈরি করেছে ন্যানো স্যাটেলাইট ‘ব্র্যাক অন্বেষা’। কৃত্রিম এ উপগ্রহটির মাধ্যমে বাংলাদেশ সফল যাত্রা শুরু করতে চলেছে মহাকাশের পথে। বুধবার জাপানের কিতাকিউশু ইনস্টিটিউট অব টেকনোলজি (কেআইটি) থেকে নিজ শিক্ষার্থীদের তৈরি ‘ব্র্যাক অন্বেষা’ গ্রহণ করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব। ন্যানো স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য আনুষ্ঠানিকভাবে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির কাছে হস্তান্তর করা হয়েছে। জাপানের […]

» Read more
1 … 10 11 12 13 14 … 21