সু চির সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গে বৈঠকে বসেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় মিয়ানমারের রাজধানী নেইপিদোতে সু চি’র কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে মিয়ানমারের রাখাইনে গত আগস্টে দেশটির সেনাবাহিনীর নিপীড়নে বাংলাদেশে পালিয়ে আসা সংখ্যালঘু রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দুই দেশের মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এর আগে বুধবার রোহিঙ্গা […]

» Read more

বাকৃবির বাউরেস আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম(বাউরেস)  আয়োজিত  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রকল্পসমুহের প্রধানগবেষকদের নিয়ে মতবিনিময় সভা বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে গত ২২ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বাউরেস পরিচালক প্রফেসর ড, এম.এ.এম.ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. জসিমউদ্দিন খান , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত […]

» Read more

দিনাজপুরে শিক্ষার্থীদের সাথে শ্রমিক সংঘর্ষে আহত-৭ঃ দু’টি বাসে আগুনঃ মহা-সড়ক অবরোধ

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুরঃ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাস পরিবহন শ্রমিকদের সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা আগুনে পুড়ে দিয়েছে যাত্রীবাহী দু’টি বাস। এ শিক্ষার্থীরা বিশ্বাবিদ্যালয়ের সামনের মহা-সড়ক অবরোধ করায় দিনাজপুর-দশমাইল মহা-সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত […]

» Read more

রাজধানীর সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির আবেদন ১ ডিসেম্বর শুরু

নিউজ ডেস্কঃ রাজধানীর সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তি আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন করা যাবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। ওই সভা সূত্রে জানা গেছে, ২৬ ডিসেম্বর লটারি এবং ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ তারিখের মধ্যেই ফল প্রকাশ করা হবে। […]

» Read more

মাশরাফিকে কৃতিত্ব দিলেন গেইল

স্পোর্টস ডেস্কঃ জয়ের জন্য শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিল ১০ রান। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ […]

» Read more

আমনের বাম্পার ফলনেও লাভের মুখ দেখছেন না কৃষক

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও জেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দামও বেশ ভালো। প্রতিমণ বিক্রি হচ্ছে ৮’শ থেকে সাড়ে ৮’শ টাকা। তারপরও লাভের মুখ দেখছেন না চাষীরা। চাষীদের অভিযোগ, সার, বীজ, কীটনাশক ও শ্রমিক মজুরি অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় ভালো দামেও লোকসান ঠেকাতে পারছেন তারা। উত্তরাঞ্চলের খাদ্যভাণ্ডার হিসেবে পরিচিত ঠাকুরগাঁও জেলা। চলতি বছর ঠাকুরগাঁও জেলায় আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা […]

» Read more

দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ৬ শিক্ষক লাঞ্ছিতঃ পাল্টা-পাল্টি মামলা-কর্মসূচী

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুরঃ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কক্ষে সোমবার রাতে প্রগতিশীল শিক্ষক ফোরামের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছিত ও হামলার ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। এ ঘটনার পর প্রতিশীল শিক্ষক ফোরাম এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোতয়ালী থানায় অভিযোগ পাল্টা অভিযোগ দায়ের […]

» Read more

ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৬ শিক্ষার্থীসহ আটক ৮

নিউজ ডেস্কঃ ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ জন ছাত্রসহ ৮ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২০ নভেম্বর সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সিআইডির মালিবাগের প্রধান কার্যালয়ে ফোন করলে নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে সিআইডির সিনিয়র এএসপি মহিবুল ইসলামকে ফোন করলে তিনি জানান, এ বিষয়ে […]

» Read more

নতুন নির্বাচন চান মেরকেল

নিউজ ডেস্কঃ জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল বলেছেন তিনি সংখ্যালঘু সরকার গঠনের চেয়ে নতুন নির্বাচনকেই বেছে নিতে চান। দেশটিতে জোট সরকার গঠনের ব্যাপারে যে আলোচনা চলছিল তা ভেস্তে গেছে। বিবিসির এক খবরে বলা হয়েছে, চ্যান্সেলর হিসেবে এক যুগের বেশি সময়ের মধ্যেই এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন মেরকেল। ফলে তীব্র রাজনৈতিক সংকটের মুখে পড়েছে জার্মানি। জোট সরকার গঠনের আলোচনা ভেস্তে গেলেও […]

» Read more

প্যারিসের রাস্তায় নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্কঃ ৫০ লাখ মুসলিম অধিবাসী অধ্যুসিত দেশ ফ্রান্স। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লদ গুয়েন্ত নামাজের ওপর বিধি-নিষেধ আরোপ করেছেন। তিনি ঘোষণা করেছেন, এখন থেকে কোনো মুসলিম ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় নামাজ পড়তে পারবে না। যদি কোনো মুসলিম প্যারিসের রাস্তায় নামাজ পড়ে তাহলে কর্তৃপক্ষ বাধা প্রয়োগ করবে বলেও জানান তিনি। ক্লদ গুয়েন্ত বলেন, ‘নামাজ পড়া নিয়ে কেউ শৃঙ্খলা ভঙের চেষ্টা করলে […]

» Read more
1 … 6 7 8 9 10 … 20