সাকিবের দুর্লভ রেকর্ড

স্পোর্টস ডেস্ক: রেকর্ড, অর্জন আর মাইলফলককে যেন নিজের নামের প্রতিশব্দে পরিণত করেছেন সাকিব আল হাসান। একেকটি ম্যাচ খেলেন আর ছাড়িয়ে যান নিজেকে। চলমান ত্রিদেশীয় সিরিজেও সেই ধারা অব্যাহত রেখেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা সাকিব মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষেও গড়লেন দুর্লভ এক রেকর্ড। আর সেই দুর্লভ রেকর্ডটি হলো – টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি ও […]

» Read more

আইএমএফ সূচকে ভারতের চেয়ে বাংলাদেশ এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গত বছরের সমন্বিত উন্নয়ন সূচকে (আইডিআই) বাংলাদেশ শীর্ষ ৪০টি দেশের মধ্যে উঠে এসেছে। প্রধান অর্থনৈতিক সূচকে বাংলাদেশ স্থিতিশীল এবং মানসম্মত উন্নয়ন করেছে। এই সূচকে নির্দিষ্টভাবে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানগত অবস্থান প্রতিফলিত হয়। আইএমএফ-এর বার্ষিক সূচকে উদীয়মান অর্থনীতির ৭৪টি দেশের মধ্যে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানকে পেছনে ফেলেছে। সূচকে বাংলাদেশের অবস্থান ৩৪তম। এই সূচকে […]

» Read more

৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল ১৫ ফেব্রুয়ারির মধ্যে

৩৮তম বিসিএস প্রিলিমিনারি ফল তৈরির কাজ গত ১ জানুয়ারি থেকে শুরম্ন হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে সব উত্তরপত্র স্কেনিং শেষ হবে। এরপর রোল নম্বরের সঙ্গে উপস্থিতি খাতার স্বাক্ষর মিলানোসহ বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করবে পিএসসি। এ ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই বিসিএসের ফল প্রকাশ হতে পারে। সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ১৫ ফেব্রম্নয়ারির মধ্যে ৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল প্রকাশের টার্গেট […]

» Read more

৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি-মার্চেই

নিউজ ডেস্কঃ ৩৯তম বিশেষ বিসিএসের সঙ্গে ৪০তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি আগামী ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রকাশ করবে পিএসসি। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদা অনুযায়ী ৪০তম বিসিএসে দুই হাজারের বেশি পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হবে। চিকিৎসকদের জন্য বিশেষ বিসিএস ও সাধারণ বিসিএসের অগ্রগতির বিষয়ে জনপ্রশাসন ও পিএসসি সূত্র জানায়, চিকিৎসকদের বিশেষ বিসিএসের জন্য সাধারণ বিসিএসের কার্যক্রমে কোনো ব্যাহত হয়নি। […]

» Read more

শতভাগ নিশ্চিত, রিয়ালে মাদ্রিদে যাচ্ছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক: নেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জনটাকে আরও উসকে দিলেন জুলিয়েন লরাঁ? নাকি বোমা ফাটালেন? আসলে বোমা ফাটানোর মতো এক তথ্যই দিলেন ফরাসি ফুটবলবোদ্ধা। পিএসজি ছেড়ে নেইমারের রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জন ক্রমেই দানা বাঁধছে। রিয়াল মাদ্রিদ তো তাদের ২০১৮ সালের বার্ষিক প্রস্তাবনাতেই যোগ করে নিয়েছে নেইমারের নাম। রিয়ালের গতি-বিধি দেখে ফুটবলবোদ্ধারাও নড়েচড়ে বসতে শুরু করেছেন। তবে জুলিয়েন লরাঁর মনে […]

» Read more

গণ বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই পুনর্মিলনী ২৩ ফেব্রুয়ারি

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনীর আগামী ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভিসির সভাকক্ষে বিশেষ সভায় পুনর্মিলনী নিবন্ধনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. লায়লা পারভিন বানু (চলতি দায়িত্ব)। উদ্বোধন প্রক্রিয়া শুরু হয় যারা এ ক্যাম্পাস থেকে পাশ করেছেন এবং এখন ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা হিসাবে নিযুক্ত আছেন তাদের দিয়েই। পুনর্মিলনী অনুষ্ঠানকে […]

» Read more

বাকৃবিতে ‘মাছচাষের সার্টিফিকেশন, একোয়াকালচারের সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদ কর্তৃক আয়োজিত ড্যানিডার অর্থায়নে ব্যাংফিশ প্রকল্পের আওতায় ‘ইউরোপের মাছচাষের সার্টিফিকেশন, বাংলাদেশে একোয়াকালচার এর সম্ভাবনা শীর্ষক কর্মশালা মঙ্গলবার মাৎস্যবিজ্ঞান অনুষদীয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জানা যায়, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ […]

» Read more

অবরুদ্ধ ঢাবি উপাচার্যকে উদ্ধার করলো ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: অবরুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে উদ্ধারে এগিয়ে এসেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর থেকে নিজের কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর বিকালে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের ২০-২৫ জনের একটি দল তাকে মুক্ত করতে এগিয়ে যায়। তারা উপাচার্যকে মুক্ত করে ফের তার কার্যালয়ে নিয়ে যান। এসময় উপাচার্যের কক্ষের সামনের করিডোরে অবস্থান নেয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের রড […]

» Read more

উন্নয়ন সূচকে ভারতের চেয়ে ২৮ ধাপ এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচকে (আইডিআই) দক্ষিণ এশিয়ার বড় দেশ ভারতের চেয়ে ২৮ ধাপ এগিয়ে আছে বাংলাদেশ। আর পাকিস্তান পড়ে আছে বাংলাদেশের ১৩ ধাপ পেছনে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম-ডব্লিউইএফের ‘ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনডেস্ক’-আইডিআই ২০১৮ র‌্যাংকিংয়ে এ চিত্র উঠে এসেছে। বিশ্বের ১০৩ দেশের বার্ষিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিচার করে সোমবার সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর ডাভোসে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিউইএফ। প্রতিবেদনে ২৯টি দেশকে উন্নত […]

» Read more

‘হুজ হু বাংলাদেশ ২০১৭’ পদক পেয়েছেন ড. এম. এ. রহিম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা, শিল্প ও সাহিত্য, সামাজিক কর্মকাণ্ড, কৃষি, ক্রীড়া, শিল্প-বাণিজ্য, উদ্যোক্তা ও প্রবাসী বাংলাদেশি শাখায় বিশেষ অবদানের জন্য ১২ গুণীজনকে সম্মাননা জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন ‘হুজ হু’। কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘হুজ হু বাংলাদেশ ২০১৭’ পদক পেয়েছেন বাউ-জার্মপ্লাজম সেন্টারের পরিচালক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এম. এ. রহিম। গেল বছর ১লা ডিসেম্বর […]

» Read more
1 … 5 6 7 8 9 … 27