নরসিংদীতে ২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন

নরসিংদী প্রতিনিধি: বেগুনের অতিরিক্ত ফলন এখন নরসিংদীর কৃষকের বোঝা হয়েছে দাঁড়িয়েছে। কৃষকের মুখে হাসির বদলে, কান্নার কারণ হচ্ছে । বেগুনের বাজার দরে ধস নামায় কৃষকেরে এখন দিশেহারা। নরসিংদীর পাইকারী বাজারগুলোতে এখন প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ২ টাকা দরে। মন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১১০ টাকায়। লাভতো দূরের কথা, বাজারে নেয়ার পরিবহন খরচও তুলতে পাড়ছেনা কৃষকরা। তার উপর ঋনের টাকার […]

» Read more

পুতিনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: গত মাসের এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হোয়াইট হাউসে সম্ভাব্য বৈঠকের বিষয়ে আলোচনা করেছেন। সোমবার হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর সিএনএন। গত মাসের ২০ তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবারও পুতিন জয়লাভ করায় তাকে ফোন করে অভিনন্দন জানান ট্রাম্প। সে সময়ই তাকে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানানো […]

» Read more

রাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অগ্নিকান্ড, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ল্যাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহরিয়ার জামান। বিভাগের শিক্ষার্থীরা জানান, সন্ধ্যার দিকে ল্যাবে কাজ করছিলেন কয়েকজন শিক্ষার্থী। তখন […]

» Read more

কুবিতে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় নিন্দা

ফয়জুন নাহার সিতু, গণ বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সদস্য মহিউদ্দিন মাহি ছাত্রলীগ নেতার হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)। সোমবার গবিসাসের সভাপতি রিফাত মেহেদী ও সাধারণ সম্পাদক মু্ন্নি আক্তার এক যৌথ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করেন। একই সাথে সাংবাদিক লাঞ্চনার ঘটনায়  অভিযুক্তদের অতিদ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। ঘটনার […]

» Read more

অর্গানোগ্রাম বাস্তবায়ন ত্বরান্বিত করতে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে মানববন্ধন

এস জামান, ঝিনাইদহ: প্রাণিসম্পদ অধিদপ্তরের বহুল প্রতীক্ষিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ত্বরান্বিত করতে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে  (জেজিভিসি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২রা এপ্রিল)  অন্যান্য ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একাত্ততা প্রকাশ করে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ  (জেজিভিসি)  এর প্রায় দুই শতাধিক শিক্ষার্থী প্রানিসম্পদ অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবীতে এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়। বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের ব্যানারে আয়োজিত মানববন্ধনটি  ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি […]

» Read more

মারা গেলেন ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা মারা গেছেন। উইনি ম্যান্ডেলা নিজেও সারাজীবন বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন। তার ব্যক্তিগত সহকারীর বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পরিবারের মুখপাত্র ভিক্টর দ্লামিনি এক বিবৃতিতে বলেন, ‘দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন উইনি। অসুস্থতার কারণে চলতি বছরের শুরু থেকেই তাকে বারবার হাসপাতালে […]

» Read more

চেক জালিয়াতি দায়ে অভিনেতা আহমেদ শরীফের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: চেক জালিয়াতির মামলায় ঢাকাই চলচ্চিত্রের প্রভাবশালী খল অভিনেতা আহমেদ শরীফকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. ইমান আলী শেখ এ রায় দেন। মামলার বাদী মোশারফ হোসেন সুমন জানান, প্রায় ১ লাখ ৬৭ হাজার টাকা চেক প্রতারণার অভিযোগে ২০১৫ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করা হয়। ওই সময় […]

» Read more

পদ্মা সেতুর নির্মাণকাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

মুন্সীগঞ্জ সংবাদদাতা: মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় পদ্মা সেতুর নির্মাণকাজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার দুপুর পৌনে ২টায় হেলিকপ্টারে করে তিনি পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এর নবনির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় তাকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। পরে তিনি সার্ভিস এরিয়ার-১ এর বিশেষ কটেজে অবস্থান করেন। সেখানে রাষ্ট্রপতির সামনে মাল্টিমিডিয়ার মাধ্যমে পদ্মা সেতুর সর্বশেষ কর্মযজ্ঞের […]

» Read more

বদলে গেল ৫ জেলার নামের ইংরেজি বানান

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, বরিশাল ও যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করা হয়েছে। বাংলা নামের সঙ্গে সামঞ্জস্যতা আনতে এই পরিবর্তন করা হলো। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) জেলার নাম পরিবর্তন-সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল […]

» Read more

৭৫ বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ উদ্ধার করলো শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বিমান বাহিনীর হামলায় ডুবে যাওয়া একটি ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌ বাহিনী। দ্য এস এস সাগাইং নামের জাহাজটি ১৯৪২ সালে ডুবিয়ে দেওয়া হয়েছিল। ৭৫ বছর আগে ওই বোমা হামলা সময় সব যাত্রী ও মালামাল নিরাপদে ফিরিয়ে আনা গেলেও জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি এতদিন শ্রীলঙ্কার ত্রিনকোমালি পোতাশ্রয়ে পানির ৩৫ ফুট নিচে […]

» Read more
1 … 14 15 16 17