মিয়ানমারে বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ১২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের শান রাজ্যে ব্যাপক সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর ১২ সদস্যসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন আরো অনেকে। চলতি সপ্তাহে রাজ্যের বিদ্রোহীগোষ্ঠী রিস্টোরেশন কাউন্সিল অব শান স্টেট (আরসিএসএস) ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আরসিএসএস ও সংগঠনটির সংশ্লিষ্ট একটি গণমাধ্যমের বরাত দিয়ে মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে […]

» Read more

৬ মাস বেতন পাচ্ছে না গ্রামীণ ব্যাংকের ৩ হাজার কর্মী

নিজস্ব প্রতিবেদক: দৈনিক মজুরিভিত্তিতে সারাদেশে নিয়োগপ্রাপ্ত তিন হাজারের বেশি কর্মচারী প্রায় ৬ মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে তাদের এখন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। সেই সঙ্গে তাদের চাকরিতেও স্থায়ী করা হচ্ছে না। শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। আরও অভিযোগ- আন্দোলন, সংগ্রাম করেও ভুক্তভোগীরা ন্যায্য দাবি আদায়ে ব্যর্থ হয়ে উল্টো ছাঁটাইয়ের শিকার হচ্ছেন। ভুক্তভোগীরা […]

» Read more

টাকা না হলে ফাইল সই করেন না ইউএনও

সীতাকুণ্ড প্রতিনিধি: বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শনের নামে ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলমের বিরুদ্ধে। এমনকি ইউএনও টাকা না পেলে কোনো ফাইলে সই করেন না বলেও অভিযোগ করেছেন ঠিকাদাররা। ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করে জানান, এ ধরনের ঘটনা সীতাকুণ্ডে এর আগে ঘটেনি। তবে ইউএনও দাবী, তিনি কারো কাছ থেকে টাকা নেননি। তার নামে […]

» Read more

আদিয়ালা জেলে ‘বি’ ক্লাস সুবিধা পাচ্ছেন নওয়াজ-মরিয়ম

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে প্রথম রাত কাটিয়েছেন। জেলে তারা ‘বি’ ক্লাস সুবিধা পাচ্ছেন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। পাকিস্তানে ‘বি’ ক্লাস কারাবন্দিরা নিয়মিত বন্দিদের তুলনায় বেশি সুবিধা ভোগ করেন। সামাজিক মর্যাদা, শিক্ষা, অভিজাত জীবনযাপনে অভ্যস্তদের ‘বি’ ক্লাস সুবিধা দেওয়া হয়। সরকারি আদেশে জেলবন্দিরা […]

» Read more

ঝুঁকিতে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নে ১২ ধরনের সমস্যা রয়েছে। ফলে বাধাগ্রস্ত হচ্ছে প্রকল্পের কাঙ্ক্ষিত বাস্তবায়ন। সেই সঙ্গে নানা অসঙ্গতি বা দুর্বল দিকের কারণে প্রকল্পের সুফল প্রাপ্তি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। উল্টো মাছের সঙ্গে মানবদেহে ক্ষতিকর পদার্থ প্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ইতিমধ্যে বেড়েছে ব্যয়। মূল ব্যয় ছিল ২৪২ কোটি ২৮ লাখ টাকা। সেখান […]

» Read more

রোনালদোর জন্য জার্সি নম্বর ‘৭’ ছেড়ে দিলেন কুয়ার্দাদো

স্পোর্টস ডেস্ক: নাম তার ‘সিআর সেভেন’; ক্লাব পাল্টালেও জার্সিটা তাই ‘৭’ নম্বরেরই হতে হবে। রিয়াল মাদ্রিদ ছেড়ে সম্প্রতি জুভেন্তাসে নাম লিখিয়েছেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তার জন্য নিজের প্রিয় জার্সি নম্বরখানা ত্যাগ করতে হল কুয়ার্দাদোকে। ২০১৬ সালে জুভেন্তাসে ‘৭’ নম্বর জার্সি পান কলম্বিয়ার তারকা খুয়ান কুয়ার্দাদো। তবে আগামী মৌসুমে এই জার্সিতে দেখা যাবে না তাকে। জুভেন্তাসের সাত নম্বর জার্সি রোনালদো […]

» Read more

ঢাকায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

ডেস্ক নিউজ: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় একটি বিশেষ ফ্লাইটে কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করেন তিনি। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং ভারতীয় হাই কমিশনার হারশ ভি শ্রিংলা তাকে অভ্যর্থনা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজনাথ সিং ও আসাদুজ্জামান খাঁন কামাল আগামীকাল শনিবার (১৪ জুলাই) রাজধানীর যমুনা ফিউচার […]

» Read more

জনসন পাউডার ব্যবহারে ক্যান্সার: ৪৭০ কোটি ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের পণ্য ব্যবহারের কারণে ২২ নারী ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রমাণ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪৭০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ হাজার ৪০০ কোটি) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। ১৩ জুলাই, বৃহস্পতিবার মিসৌরি অঙ্গরাজ্যের একটি আদালত ওই ২২ নারীকে প্রাথমিকভাবে ৫৫ কোটি ডলার ক্ষতিপূরণ ও ৪১৪ কোটি ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ দিতে […]

» Read more

শনিবার থেকে হজের ফ্লাইট শুরু

ধর্ম ডেস্ক: শনিবার সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানাবেন। আনুষ্ঠানিকতার কারণে বিলম্ব না হলে যথাসময়ে হজযাত্রীদের নিয়ে বিমানের বিজি-১০১১ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে […]

» Read more

এক্সসিএমজি-ইমএসএল শিক্ষাবৃত্তি পাচ্ছেন রুয়েটের ৬ শিক্ষার্থী

রাবি প্রতিনিধি: আর্থমোভিং সলিউশন লিমিটেডের উদ্যোগে চাইনাভিত্তিক প্রতিষ্ঠান এক্সসিএমজি কোম্পানি এর সহায়তায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিন বিভাগের মোট ৬ শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক জমকালো আয়োজনে এই স্কলারশিপ প্রদান করা হয়। আর্থমোভিং সলিউশন লিমিটেডের পরিচালক মো. মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ারের পরিচালক প্রফেসর ড. এনএইচএম […]

» Read more
1 8 9 10 11 12 17