৩৯তম বিসিএস প্রিলি পরীক্ষা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের সড়ক অবরোধ এবং ঢাকায় গণপরিবহনের সংকটের মধ্যে শুক্রবারই ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক সাংবাদিকদের বলেন, নির্ধারিত সময়েই পরীক্ষা হবে, শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের এই পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। রাজধানীর ২৫টি কেন্দ্রে […]

» Read more

পদত্যাগের কোনো সম্ভাবনা নেই: নৌপরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, শিক্ষার্থীদের নয় দফা দাবিতে কোথাও আমার পদত্যাগের কথা নেই। এটা বিএনপির দাবি। তারা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনারও পদত্যাগ চায়, সরকারেরও পদত্যাগ চায় চায়। সুতরাং পদত্যাগের কোনো সম্ভাবনা নেই, এমনকি প্রশ্নই আসে না। বৃহস্পতিবার (২ আগস্ট) বিকেল ৪টায় সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, তারা আমায় ক্ষমা চাইতে বলেছিল। আমি […]

» Read more

মিম ও করিমের পরিবারকে ২০ লাখ করে টাকা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ২০ লাখ টাকা করে পারিবারিক সঞ্চয়পত্র দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ জুলাইয়ের দুর্ঘটনায় নিহত শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিবের পরিবার বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় পরিবারের সদস্যদের সঙ্গে কথা […]

» Read more

৯০ মিলিয়নে কাভানিকে দলে চায় রিয়াল

স্পোর্টস ডেস্ক: পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়ায় রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ কিছুটা নড়বড়ে মনে হচ্ছে। তবে নতুন মৌসুম শুরুর আগেই নিজেদের শক্তি বাড়াতে ব্যস্ত বিশ্বের অন্যতম সেরা ক্লাবটি। আক্রমণভাগে গতি আনতে গোলমেশিন খ্যাত উরুগুইয়ান স্ট্রাইকার এডিনস কাভানিকে চাইছে দলটি। প্যারিস সেইন্ট জার্মান তারকা কাভানিকে দলে পেতে ৯০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত রিয়াল। ফরাসি ক্লাবটিকে এ জন্য […]

» Read more

শপথ অনুষ্ঠানে আমির খান-গাভাস্কার-কপিলকে আমন্ত্রণ ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক: শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট গ্রেট সুনীল গাভাস্কার, কপিল দেব ও ক্রিকেটার থেকে রাজনীতির মাঠ দাপিয়ে বেড়ানো নবজ্যোত সিং সিধুকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও হবু প্রধানমন্ত্রী ইমরান খান। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলিউড সুপারস্টার ‘মি. পারফেকশনিস্ট’ আমির খানকেও। আগামী ১১ আগস্ট (শনিবার) শপথ গ্রহণ করবেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। গত ২৫ জুলাই দেশটিতে সাধারণ […]

» Read more

ময়মনসিংহে সিবিএমসিবি ছাত্রাবাসে নেপালি শিক্ষার্থীর আত্মহনন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, বাংলাদেশ (সিবিএমসিবি) ছাত্রাবাসের নিজ কক্ষ থেকে বুধবার দুপুরে রাজিব কুমার শ্রীবাস্তু নামে নেপালি এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজিব এই প্রতিষ্ঠান থেকেই এমবিবিএস পাস করে এবার ইন্টার্নশিপ করছিল। তার মৃত্যুতে শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, যেহেতু দরজা-জানালা বন্ধ ছিল, তাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। বৃহস্পতিবার নেপাল […]

» Read more

গ্রেফতার জাবালে নূরের বাস মালিক ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূরের ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭ (যে বাসচাপা দেয়) বাসের মালিক মো. শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার তাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি জানান, বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। গত রোববার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বিমানবন্দর […]

» Read more

বৃহস্পতিবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

Education Ministry

নিজস্ব প্রতিবেদক: উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বৃহস্পতিবার (০২ আগস্ট) দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার (০১ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন। শিক্ষামন্ত্রী বলেন, গাড়িচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে প্রাইমারি ও […]

» Read more
1 8 9 10