মেসি-জাদুতে দারুণ জয় বার্সার

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে পিএসভির বিপক্ষে বড় জয়ে করেছিলেন হ্যাটট্রিক। ওয়েম্বলিতে কাল টটেনহামের বিপক্ষেও বার্সেলোনাকে জেতালেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা দুই গোলে রাখলেন অবদান। নিজেও করলেন দুই গোল। তাতেই বার্সেলোনার কাছে টটেনহাম হারল ৪-২ গোলে। এবারের চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা জিতল তাদের প্রথম দুই ম্যাচেই। প্রথম ম্যাচে তারা পিএসভিকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। ওয়েম্বলিতে ম্যাচের প্রথমার্ধে ছিল পুরোপুরি বার্সার দাপট। দ্বিতীয় […]

» Read more

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার অপেক্ষায় সাকিব

স্পোর্টস ডেস্ক: হাতের আঙুলের উন্নত চিকিৎসার তাকে বিদেশে যেতেই হবে-তা জানা ছিল আগেই। তবে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলের চিকিৎসা করাতে কবে এবং কোথায় যাবেন সাকিব তা নিয়ে ছিল খানিক দ্বিধা-সংশয়। প্রথমে শোনা যাচ্ছিল, যুক্তরাষ্ট্রেই চিকিৎসা নেবেন সাকিব। পরে শোনা গেল, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের কথা। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াতেই চিকিৎসা হবে বিশ্বসেরা অলরাউন্ডারের। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সে তথ্য নিশ্চিত করেছেন। […]

» Read more

ডায়েট কোক শরীরের জন্য ক্ষতিকর

আন্তর্জাতিক ডেস্ক: ডায়েট কোক এবং অন্যান্য কোমল পানীয়তে অ্যাসপার্টেম নামের এক ধরনের কৃত্রিম পদার্থ মেশানো হয় যা মিষ্টি স্বাদ আনে। বিশেষজ্ঞদের মতে, এধরনের কৃত্রিম সুইটনার এর স্বাস্থ্যকর কোন দিক নেই। এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই কৃত্রিম সুইটনার অন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। খাবার এবং পানীয় তৈরিতে যুক্তরাষ্ট্রে এবং ইউরোপে যে ছয়টি সুইটনারের ওপর অনুমোদন দেয়া হয়েছে সেগুলো বিষাক্ত। এগুলোর মধ্যে অ্যাসপার্টেম […]

» Read more

ইরাকের নতুন প্রেসিডেন্ট হলেন বাহরাম সালিহ

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপন্থী বর্ষীয়ান কুর্দি রাজনীতিবিদ বাহরাম সালিহকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করেছেন ইরাকের আইনপ্রণেতারা। বিলম্বিত হওয়া ভোটে প্রতিদ্বন্দ্বি ফুয়াদ হুসেইনকে ২১৯-২২ ভোটে পরাজিত করেন তিনি। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে কুর্দি নেতা সালিহ ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী এবং ইরাকের কেন্দ্রীয় সরকারের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ইরাকের প্রধান দুই কুর্দি দল কুর্দিস্তান ডেমোক্র্যাটিক […]

» Read more

ইরাকে সাবেক ‘মিস ইউনিভার্স’কে হত্যার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সাবেক মিস ইরাক খেতাব জয়ী সীমা কাসেমকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এর আগে দেশটির একজন মডেলকে হত্যা করা হয়। দেশটিতে মডেল বা সুন্দরী প্রতিযোগীতায় জয়ী নারীদের টার্গেট করা হচ্ছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমা কাসেম নামের সাবেক ওই মিস ইরাক অনলাইনে একটি লাইভ ব্রডকাস্টে এসে বলেছেন, তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে এই বলে যে তিনি হবেন হত্যাকারীদের […]

» Read more

ভারত-রাশিয়ার ৩৬ হাজার কোটি টাকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে এক বিএসএফ জওয়ানের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্কে টানাপাড়েন শুরু হয়েছে। ভারত দাবি করেছে, পাক সেনাবাহিনীর বিশেষ দল বর্ডার অ্যাকশন টিম বড়সড় হামলার ছক কষছে। এরই মধ্যে নতুন একটি খবর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিল। ভারতীয় পত্রিকা আনন্দবাজার বলছে, চলতি সপ্তাহেই ভারতের সঙ্গে রাশিয়া ৩৬ হাজার ৬৬৭ কোটি টাকার এস-৪০০ ভূমি থেকে আকাশ […]

» Read more

সুয়ারেজের ফেরার অপেক্ষা

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও ফিলিপ কুতিনহোর সঙ্গে বার্সেলোনার আক্রমণভাগে অন্যতম সেরা একজন তারকা লুইস সুয়ারেজ। বার্সার হয়ে বাকি টুর্নামেন্টগুলোতে কম বেশি গোলের দেখা পেলেও  ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগের অ্যাওয়ে ম্যাচে যেন নিজেকে হারিয়ে খুঁজেন সুয়ারেজ। ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বরের পর থেকে বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগের অ্যাওয়ে ম্যাচে ব্যর্থ সুয়ারেজ। সম্প্রতি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বার্সার সাফল্য না পাওয়ার একটি কারণ […]

» Read more

এমবাপেকে কেনার মতো টাকা নেই ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক: বাতাসে গুঞ্জন, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে ম্যানচেস্টার সিটিতে উড়িয়ে আনা হচ্ছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে। কোচ পেপ গার্দিওলাই নাকি চাইছেন এমনটা। তবে এমন গুঞ্জন উড়িয়েই দিলেন ম্যানসিটি কোচ। তার সাফ কথা, এমবাপেকে কেনার মতো টাকা নেই সিটিজেনদের। এমবাপেকে দলে পেতে নাকি রহিম স্টারলিংকে বিক্রির কথা ভাবছে ম্যানচেস্টার সিটি। ব্রিটিশ গণমাধ্যমে এমন খবরই বেরিয়েছে। স্বভাবতই চ্যাম্পিয়ন্স লিগে হফেনহেইমের […]

» Read more

৪ মিনিটের দৃশ্যের শ্যুটিংয়ে খরচ ৫৪ কোটি!

নিউজ ডেস্ক: দৃশ্যটি ধারণ করতে সময় লেগেছে মাত্র চার মিনিট। আর এতেই কিনা খরচ হয়েছে ৫৪ কোটি টাকা! টাকার অঙ্কটা শুনে চোখ ছানাবড়া হলেও এটিই সত্যি। দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবির ক্লাইম্যাক্সের জন্য এই খরচ। জানা গেছে, এটি একটি যুদ্ধের দৃশ্য। ওই দৃশ্যে অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শ্যুটিং হচ্ছে জর্জিয়াতে। ছবির কাজের জন্য হায়দরাবাদ থেকে […]

» Read more

অঙ্কুশ-ঐন্দ্রিলা বিয়ে করছেন ফেব্রুয়ারিতে!

নিউজ ডেস্ক: অঙ্কুশ-ঐন্দ্রিলা প্রেম করছেন, এটা সবাই জানে। দুজনকে বহুবার একসঙ্গে দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠানে, পার্টিতে ও বন্ধুদের নিয়ে ব্যক্তিগত আড্ডায়। একে অপরের জন্মদিনেও আয়োজন করেন বিশেষ বিশেষ পার্টি। দুজনে তাদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও শোনা যাচ্ছে খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তারা। তাদের বিয়ের তারিখ নিয়ে চলছে জোর গুঞ্জন। জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই […]

» Read more
1 13 14 15 16