বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি ড. ফরিদা বারী, সম্পাদক ড. এনামুল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। সোমবার ৩০ ডিসেম্বর ১০১৯ সকাল ৮টা থেকে দুপুর ২:৩০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত শিক্ষক কমপ্লেক্সে চলে ভোট গ্রহণ। সভাপতি পদে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম এর প্রার্থী সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রফেসর ড. ফরিদা ইয়াসমীন বারি (প্রাপ্ত ভোট ২৫০) ও […]

» Read more

ফিশারিজ সোসাইটির সভাপতি ড. শহীদুল, সম্পাদক ড. হারুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফিশারিজ সোসাইটি অফ বাংলাদেশের (এফএসবি) ২০২০-২১ সালের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আংশিক ওই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল হক ও সাধারণ সম্পাদক একই বিভাগের প্রফেসর ড. হারুনুর রশীদ। শনিবার (২৯ ডিসেম্বর) এফএসবির দ্বিবার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে ২ বছর মেয়াদী ওই কমিটি গঠন […]

» Read more

কম্পিউটারাইজড পদ্ধতিতে বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচন আগামীকাল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাত পোহালেই সোমবার (৩০ ডিসেম্বর) শুরু হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সম্পূর্ন নতুন কম্পিউটারাইজড পদ্ধতিতে। দেশ যখন তথ্য ও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে এমন সময়ে বাকৃবি শিক্ষক সমাজ ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ করে নির্বাচনের আয়োজন করেছে। সোমবার (৩০ ডিসেম্বর) শিক্ষক-কমপ্লেক্সে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। […]

» Read more

রাবিতে বাংলাদেশ-চীন যৌথ গবেষণা ইনস্টিটিউটের যাত্রা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে চীনের হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘সিনো-বাংলাদেশ বায়োইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট’ নামে একটি যৌথ গবেষণা ইনস্টিটিউট চালু করা হয়েছে। শনিবার দুপুরে ড. এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে এ গবেষণা ইনস্টিটিউটের উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট ইয়াও জিয়াংলিন। এর আগে, সফরকারী হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের ছয় সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল […]

» Read more

শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি নেই দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে

মো. আব্দুর রহমান: সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি থাকলেও ছুটি থাকে না বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে। এক সপ্তাহের সেমিস্টার সমাপণী ছুটি থাকলেও বিভিন্ন লেভেলের স্নাতক ও স্নাতকোত্তর এর ক্লাস-পরীক্ষা চলমান থাকে। ফলে পরীক্ষা না থাকায় শিক্ষার্থীরা ছুটি পেলেও শিক্ষকদের ছুটি মেলে না। খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ শিক্ষকরা এসময়টিতে ব্যস্ত থাকেন পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও […]

» Read more

ভিপি নুরের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক অর্ণব হোড়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করে ধানমন্ডি থানা পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অর্ণব হোড় গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নুরের বিরুদ্ধে আমাদের […]

» Read more

সারা দেশে ধান সংগ্রহ হবে অ্যাপসের মাধ্যমেঃ খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ ১৬টি উপজেলায় অ্যাপসের মাধ্যমে পাইলট স্কিম চালু করেছি। কৃষকদের উপস্থিতিতে ধান কেনা হচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে। সারা দেশে লটারি না করে আস্তে আস্তে  ডিজিটাল অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহের চিন্তা-ভাবনা রয়েছে। বললেন খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার। শুক্রবার সকালে নওগাঁ সদর খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে আমন চাল সংগ্রহ এবং ডিজিটাল খাদ্যশষ্য ব্যবস্থাপনার আওতায় ‘কৃষকের অ্যাপসের’ মাধ্যমে […]

» Read more

ব্লু-ইকোনোমির সম্ভাবনাঃ ফিশারিজ সোসাইটি অফ বাংলাদেশ’র বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

বাকৃবি প্রতিনিধিঃ একুশ শতকে বাংলাদেশের একটি বড় অর্জন বিশাল সমুদ্রসীমা জয়। ভারত এবং মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি হওয়ায় বাংলাদেশ মোট ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের বেশী সমুদ্র এলাকার সার্বভৌমত্ব অর্জন করেছে। যা বাংলাদেশের ব্লু-ইকোনোমির (সমুদ্র অর্থনীতি) জন্য গুরত্বপূর্ণ। এ বিশাল সমুদ্রসীমায় যেমন রয়েছে নানা খনিজ সম্পদ তেমনি রয়েছে বিশাল মৎস্যসম্পদ। আর এই বিশাল মৎসসম্পদকে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থার মধ্যে আনতে […]

» Read more

রাবিতে সান্ধ্যকোর্স বিষয়ে কমিটি গঠন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান সান্ধ্যকোর্সের বিষয়ে সুপারিশ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা, সান্ধ্যকোর্স বিষয়ে রাষ্ট্রপতির বক্তব্য বিবেচনায় নিয়ে রাবিতে সান্ধ্যকোর্সের বিষয়ে সুপারিশ করবেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কমিটির সভায় এ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, […]

» Read more

ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা ওয়ানডে একাদশেও সাকিব

স্পোর্টস ডেস্ক: উইজডেনের গত এক দশকের সেরা ওয়ানডে দলে ছিলেন সাকিব আল হাসান। ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের পথ ধরে গত ১০ বছরের সেরা দল গড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। টেস্টে জায়গা না হলেও ওয়ানডেতে অলরাউন্ডার হিসেবে তারা রেখেছে বাংলাদেশের সাকিবকে। ২০১০ সাল থেকে সাকিব খেলেছেন ১৩১ ম্যাচ। এই সময়কালে ১৭৭ উইকেটের পাশাপাশি করেছেন ৪২৭৬ রান। স্পিনারদের মধ্যে সাকিবের চেয়ে বেশি উইকেট নেই আর […]

» Read more
1 2 3 4 13