কৃত্রিম উপায়ে টমেটো পাকিয়ে বাজারজাত করা হচ্ছে

নিউজ ডেস্কঃ শীতকালীন সবজিতে ঈশ্বরদী ও আশেপাশের হাটবাজার সয়লাব। দামও এখন সাধারণ ক্রেতাদের নাগালে। অন্যান্য সকল সবজির পাশাপাশি বাজারে বিক্রি হচ্ছে পাকা টমেটো। চাহিদার তুলনায় পাকা টমেটোর যোগান কম। টমেটো পাকার সময় এখনও হয়নি। এরপরও এক শ্রেণির অসাধু কৃষক ও ব্যবসায়ী অধিক মুনাফার আশার কৃত্রিম উপায়ে টমেটো পাকিয়ে বাজারজাত করছেন। ঈশ্বরদী বিভিন্ন এলাকায় কৃত্রিম উপায়ে টমেটো পাকানো হচ্ছে বলে খবর […]

» Read more

সৌরভ গাঙ্গুলি যোগ দিচ্ছেন বিজেপিতে

নিউজ ডেস্কঃ জল্পনা ছিল আগে থেকেই, তার ওপর একের পর এক ইঙ্গিতপূর্ণ ঘটনা। ফলে সৌরভ গাঙ্গুলির বিজেপিতে যোগ দেওয়ার আলোচনা আবারও ডানা মেলেছে আকাশে। অনেকেই বলছেন, গেরুয়া শিবির থেকেই রাজনীতির মাঠে নামছেন পশ্চিমবঙ্গের ‘মহারাজ’। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গত রোববার বিকেলে কলকাতার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌরভ। এর পরদিনই অর্থাৎ সোমবার দিল্লির একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত […]

» Read more

লন্ডন থেকে আসা বিমানযাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন

নিউজ ডেস্কঃ লন্ডন থেকে আসা বিমানযাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সোমবার (২৮ ডিসেম্বর) রাতে অনলাইন সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার নির্ধারিত হোটেলগুলোতে তারা নিজ খরচে থাকবেন। আরও জানানো হয়, অন্যান্য দেশ থেকে আসা বিমানযাত্রীদের ক্ষেত্রে কোভিড সনদ আনার বাধ্যতামূলক যে […]

» Read more

ক্ষমতা হস্তান্তরে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে জো বাইডেনের দল

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট, জো বাইডেন বলেছেন যে তার দল ক্ষমতা হস্তান্তরে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে প্রতিরক্ষা বিভাগ এবং অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) বিভাগে রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের পক্ষ থেকে সুষ্ঠুভাবে হস্তান্তর প্রক্রিয়ায় সহায়তা পাওয়া যাচ্ছে না । বাইডেন বলেন “আমার হস্তান্তর দলের, বিদায়ী প্রশাসন এর কাছ থেকে যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক অবস্থান এবং শত্রুদের […]

» Read more

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এপ্রিলে

নিউজ ডেস্কঃ করোনার কারণে চলতি বছরে দুই দফা স্থগিত হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফর। নতুন করে আবারও শুরু হয়েছে টাইগারদের লঙ্কা সফরের আলোচনা। গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী এপ্রিলে লঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ দল। মুমিনুলদের শ্রীলঙ্কা সফর নিয়ে গতকাল মিরপুর স্টেডিয়ামে বিসিবির এই কর্মকর্তা বলেছেন, ‘শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে আমাদের শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে […]

» Read more

বন্ধ স্কুলের শিক্ষার্থীরা পাবেনা নতুন বই

নিউজ ডেস্কঃ করোনায় বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে না। সরকারের ঘোষণা অনুযায়ীই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কোনো শিক্ষার্থী বই না পেয়ে যেন শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে সে জন্য পাশের স্কুলে যোগাযোগ করে নতুন বই সংগ্রহ করতে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে পরামর্শ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের শুরু থেকেই করোনায় কাবু হতে থাকে […]

» Read more

সর্বোচ্চ করোনা রোগী ফ্রান্সে

নিউজ ডেস্কঃ সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আট কোটি ১৬ লাখ ৬৯ হাজার দু’শ একজন এবং মারা গেছে ১৭ লাখ ৮১ হাজার চারশ ৩৮ জন। এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ফ্রান্স। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৫ লাখ ৬২ হাজার ছয়শ ৪৬ জন। তার মধ্যে মারা গেছে ৬৩ হাজার একশ […]

» Read more

ওমরাহ পালনকারী ৫০ লাখ মুসল্লিই করোনা মুক্ত

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৮ মাস ওমরাহ বন্ধ থাকার পর গত তিন মাস ধরে পবিত্র নগরী মক্কায় স্বাস্থ্যবিধি মেনে চলছে ওমরাহ কার্যক্রম। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য মতে, গত তিন মাসে পবিত্র নগরী মক্কার মসজিদে হারামে ইবাদতকারী ও ওমরাহ পালনকারী ৫০ লাখ মুসল্লির কেউই কারোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। খবর গালফ নিউজ। কোভিড-১৯ থেকে ওমরাহ পালনকারীরা মুক্ত। […]

» Read more

বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে অভিন্ন নীতিমালা চাইলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে অভিন্ন নীতিমালা করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ব্যবস্থা নিতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন। প্রতিনিধি দল এসময় রাষ্ট্রপতির কাছে কমিশনের ‘বার্ষিক প্রতিবেদন ২০১৯’ পেশ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন […]

» Read more

দেশের ২৪টি পৌরসভায় ভোট গ্রহণ চলছে

নিউজ ডেস্কঃ প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় আজ সোমবার ভোট গ্রহণ করা হচ্ছে। সব কটি পৌরসভায় ভোট গ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে। ভোট গ্রহণের জন্য গতকাল রোববারই সব প্রস্তুতি শেষ করে নির্বাচন কমিশন (ইসি)। এ বছর চার ধাপে পৌরসভায় ভোট গ্রহণ করা হচ্ছে। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় আগামী […]

» Read more
1 2 3 4 20