জিঙ্কসমৃদ্ধ পাঁচটি জাতের পর আসছে ব্রি-১০০

নিউজ ডেস্কঃ জিঙ্কসমৃদ্ধপাঁচটি জাতের পর আসছে আরো এক জাত ব্রি-১০০। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-ব্রির বিজ্ঞানীরা ব্রি-৬২, ব্রি-৬৪, ব্রি-৭২, ব্রি-৭৪, ব্রি-৮৪ – এর পর এবার জিঙ্কসমৃদ্ধ নতুন জাত ব্রি-১০০ উদ্ভাবন করেছেন।যে ধানের চাল হবে আরও চিকন, ভাত হবে ঝরঝরে। উৎপাদনশীলতা পাশাপাশি জিঙ্ক-আয়রণ সমৃদ্ধ ধানের উৎপাদন বাড়িয়ে ভাতের পুষ্টি গুণাগুণ বাড়াতে ব্রির ১৪ বছরের চলমান গবেষণার সর্বশেষ সাফল্য এটি। কৃষি মন্ত্রণালয়ের বীজ […]

» Read more

বোরো ধান রোপনে ব্যস্ত চাষিরা

নিউজ ডেস্কঃ বোরো ধানের আবাদে নেত্রকোনা জেলার কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। চারা রোপনে অনেকটাই প্রস্তুত কৃষি জমি। গেলো মৌসুমে আমন ধানের ভালো দাম পাওয়ায় বোরো ধান আবাদে আগ্রহ বেড়েছে স্থানীয়দের। জেলায় ইতোমধ্যে ২৮ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। কনকনে শীতকে পাশে ঠেলে বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার চাষিরা। গেল আমন মৌসুমে ভালো দাম পাওয়ায় চলতি […]

» Read more

দেশি মুরগি পালনে স্বাবলম্বী

নিউজ ডেস্কঃ শিক্ষিত বেকারদের জন্য বগুড়ার শেরপুর উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হানের তত্ত্বাবধানে ২০১৫ সালে দেশি মুরগির বাণিজ্যিক ভিত্তিক (অরগানিক) খামার গড়ে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। যাতে অংশ নেয় পৌরসভা সহ ১০টি ইউনিয়নের শিক্ষিত বেকার যুবক যুবতীরা। প্রশিক্ষণ শেষে খামার করতে এগিয়ে আসে ১০ জন যুবক। ধীরে ধীরে এর সুফল দেখে খামার করতে আগ্রহীর সংখ্যা বেড়ে যায়। […]

» Read more

পাহাড়ে কমলা চাষ

নিউজ ডেস্কঃ বারি কমলা-২ জাতের এই কমলা আকারে ছোটো এবং গোলাকার। যা দুই থেকে তিন বছর আগে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণায় উদ্ভাবন করা হয়। তবে এই চাইনিজ ছোট জাতের কমলা পার্বত্য চট্টগ্রাম ছাড়াও সিলেটের পাহাড়ি অঞ্চলে চাষাবাদের উপযোগী। এটি বর্তমানে বেশ জনপ্রিয়। কেবল খেতেই সুস্বাদু নয়, এটি দেখতেও বেশ সুন্দর। বারি-২ এর মিষ্টতার পরিমাণ প্রায় ৯ শতাংশ। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি […]

» Read more

১০০টি প্রযুক্তি নিয়ে তৈরি একটি এটলাস

নিউজ ডেস্ক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের (এনএআরএস) অ্যাপেক্স বডি হিসেবে ১৩টি জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের এ পর্যন্ত ৬৫৫টি উচ্চফলনশীল জাত এবং ৫৯১টি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এরমধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ১০০টি প্রযুক্তি নিয়ে একটি এটলাস তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) এ এটলাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। […]

» Read more

পৃথিবীর অন্যতম দামী মসলা জাফরান

নিউজ ডেস্কঃ বাংলা নাম জাফরান, ইংরেজিতে স্যাফ্রন (saffron) যার বৈজ্ঞানিক নাম Crocus sativas। জাফরান পৃথিবীর অন্যতম দামী মসলা। এটি ‘রেড গোল্ড’ নামেও পরিচিত। প্রাচীন যুগে পারস্য উপসাগরীয় অঞ্চলে জাফরানের সুগন্ধ ও উজ্জ্বল রঙের গুরুত্ব অনুধাবন করে এ জাফরান ব্যবহার সম্ভ্রান্ত পরিবারের মধ্যে ব্যাপক প্রচলন ছিল। এ ফসলের আদিস্থান গ্রীস। ইউরোপিও ইউনিয়নভুক্ত অনেক দেশেই জাফরান চাষ প্রচলন আছে। আফগানিস্থান, ইরান, তুরস্ক, […]

» Read more

নার্সিং নিবন্ধন পরীক্ষা শুক্রবার

নিউজ ডেস্কঃ জরুরি বিজ্ঞপ্তি দেওয়ার একদিন পরই নার্সিং নিবন্ধনের পরীক্ষা নিতে যাচ্ছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। বুধবার (৩ ফেব্রুয়ারি) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত ২০ জানুয়ারি জানানো হয়েছিল, আগামী ১২ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের ইস্যু করা প্রবেশ পত্রেই […]

» Read more

৫ হাজার ৮শ’ এগারো টাকা এক কেজি চায়ের দাম

নিউজ ডেস্কঃ ১৭তম চা নিলামে ১ কেজি চা বিক্রি হয়েছে ৫ হাজার ৮শ’ এগারো টাকায়। আর এই চা পাতার নাম ‘হোয়াইট টি’। ঔষধি গুণসম্পন্ন এই চা পাতা ক্রেতাদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দেয়। তবে পরিমাণে ছিলো মাত্র এক কেজি। এতে অনেকের কেনার আগ্রহ থাকলেও তা আর সম্ভব হয়নি। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে অনুষ্ঠিত হয় চা নিলাম। […]

» Read more

টিকাদানে সবচেয়ে দ্রুত ভারত

নিউজ ডেস্কঃ ভারতে ৪৭ শতাংশ স্বাস্থ্যকর্মীকে করোনা টিকা দেওয়া হয়েছে। টিকাদান শুরু হওয়ার ১৮ দিনের মধ্যে ৪০ লাখেরও বেশি মানুষ টিকা পেয়েছেন যা অন্যান্য দেশের তুলনায় অনেক দ্রুত। ব্রিটেন, আমেরিকা, ইসরায়েলের মতো দেশের থেকেও কম সময়ে ৪০ লাখের বেশি মানুষকে টিকা দিতে পেরেছে দেশটি। ১৬ জানুয়ারি ভারতে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদি। সব মিলিয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে টিকা […]

» Read more

মিয়ানমারে ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যম বন্ধ

নিউজ ডেস্কঃ মিয়ানমারের সামরিক সরকার দেশটিতে ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যম ব্লক করে রেখেছে। স্থানীয় সময় সোমবার সকালে দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজনকে আটক করে দেশের ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। বড় শহরগুলোতে সৈন্যরা টহল দিচ্ছে এবং রাস্তাঘাট নীরব হয়ে পড়েছে। এর সঙ্গে জারি রয়েছে রাত্রিকালীন কারফিউ। […]

» Read more
1 2