মুজিব শতবর্ষে শত শিক্ষার্থীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করল বাকৃবি’র গণতান্ত্রিক শিক্ষক ফোরাম

নিজস্ব প্রতিবেদকঃ করোনা মহামারির কারণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এবং তাদের পরিবার মানসিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত অসুবিধার মধ্যে আছেন। এমন অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। এ বিষয়ে সবুজ বাংলাদেশ 24 ডট কমকে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম জানায়, শিক্ষার্থীদের দুঃখ-দূর্দশার কথা বিবেচনা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক […]

» Read more

তামাক ও ধুমপান: এক শক্তিশালী বায়বীয় ঘাতক

তামাকের বৈজ্ঞানিক নাম Nicotiana tabacum/Nicotiana rustica এবং এটি Solanaceae পরিবারের সদস্য। ধারণা করা হয় তামাকের আদি নিবাস দক্ষিণ আমেরিকায়। এখন অবশ্য যুক্তরাষ্ট্র, চীন(উৎপাদনে শীর্ষ দেশ), ভারত, সোভিয়েত ইউনিয়ন, ব্রাজিল, জাপান, তুরস্ক প্রভৃতি অনেক দেশেই যথেষ্ট তামাক উৎপন্ন হয়। বাংলাদেশের রবি মৌসুমে ব্যাপক তামাকের চাষ হয়। এর মধ্যে কুষ্টিয়া (উৎপাদনের শীর্ষে), রংপুর, যশোর, রাজশাহী, সিলেট, বগুড়া ও ময়মনসিংহ এলাকায়ও কিছু ভার্জিনিয়া […]

» Read more

মেসি-রোনালদোর চেয়েও ধনী এই বক্সার

স্পোর্টস ডেস্ক বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদের তালিকায় বেশ কয়েক বছর ধরেই দেখা যেতো লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা রজার ফেদেরারের দাপট। কিন্তু ২০২০ সালে তাদের টপকে গেলেন এমনই একজন, যার নামটা বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের কাছে তেমন পরিচিত নয়। ফোর্বসের সদ্য প্রকাশিত তালিকায় যে এত চমক থাকবে, তা হয়তো চিন্তা করতে পারেন নি অনেকেই! যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিন ফোর্বসের বিচারে গত […]

» Read more

চীনের শিনজিয়াংয় প্রদেশের উইঘুর ইমামদের ওপর দমন-পীড়ন, গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক ২০১৪ সাল থেকে চীনের শিনজিয়াংয়ে অন্তত ৬৩০ জন ইমাম ও অন্যান্য মুসলিম ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করেছে চীন। সংখ্যালঘু উইঘুর মুসলমানদের অধিকার সংগঠন উইঘুর হিউম্যান রাইটস প্রোজেক্টের এক প্রতিবেদনে এ তথ্য বের হয়ে এসেছে। বিবিসির সঙ্গে গবেষণার তথ্য ভাগ করে নেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারের পর ১৮ জন ইমামের মৃত্যুর প্রমাণ পেয়েছেন তারা। গ্রেপ্তারকৃত ইমামদের অধিকাংশের বিরুদ্ধে ‘চরমপন্থা প্রচার’, […]

» Read more

ফের ভারতের কোচ হলেন ঝামেলায় চাকরি খোয়ানো রমেশ পাওয়ার

স্পোর্টস ডেস্ক ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারতীয় নারী দলে বিরাট ঝামেলা তৈরি হয়েছিল। তখনকার ওয়ানডে অধিনায়ক মিথালি রাজের সঙ্গে হেড কোচ রমেশ পাওয়ারের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছিল। যার ফলশ্রুতিতে চাকরি খোয়াতে হয় রমেশ পাওয়ারকে। ভারতের সাবেক এই ক্রিকেটার ফের নারী দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন, স্থলাভিষিক্ত হচ্ছেন ডব্লিউভি রমনের। ২০১৮ সালের ডিসেম্বরে ভারতীয় নারী দলের দায়িত্ব […]

» Read more

ফিলিস্তিনিরা তাদের জন্মভূমি কখনই ছাড়বে না: মাহমুদ আব্বাস

abbas

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তার সরকার ফিলিস্তিনের জনগণকে রক্ষায় সম্ভাব্য সব কিছু করছে। ফিলিস্তিনিরা তাদের জন্মভূমি কখনই ছাড়বে না। রামাল্লায় রাষ্ট্রপতি সদর দপ্তরে ‘ফিলিস্তিনের জনগণের প্রতি ইসরায়েলের আগ্রাসন’-এর প্রতিক্রিয়া নিয়ে আলোচনার সময় তিনি এ কথা বলেন। মাহমুদ আব্বাস বলেন, ‘তিনি জেরুজালেম ও অন্য ফিলিস্তিনি অঞ্চলগুলোকে ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রক্ষায় কাজ করছেন। গাজায় সর্বত্র আমাদের লোকদের বিরুদ্ধে […]

» Read more

ঈদের দিনেও গাজায় ইসরায়েলের নৃশংস হামলাঃ নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বাড়ছেই। বৃহস্পতিবার (১৩ মে) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। মুসলিমদের উৎসবের এই দিনটিতেও হামলা বন্ধ রাখেনি ইসরায়েলি বাহিনী। উল্টো ঈদের দিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় গাজায় আরও ১৯ জন নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ১০ মে থেকে ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় গাজায় নিহত বেড়ে ৮৪ জনে […]

» Read more

মাস্ক না পরলে ‘লাঠিপেটার’ ক্ষমতা দেওয়া হচ্ছে পুলিশকে

polce

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি সত্ত্বেও সবাইকে মাস্ক পরতে বাধ্য করা যাচ্ছে না। অন্যদিকে বর্তমান আইনে জনসাধারণকে মাস্ক পরতে বাধ্য করতে কঠোর হতে পারে না পুলিশ। ফলে পুলিশকে নির্বাহী ক্ষমতা দিয়ে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাস্ক না পরলে যাতে পুলিশ জনগণের ওপর প্রয়োজনে ‘লাঠিপেটাও’ করতে পারে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, যারা মাস্ক পরছে তারা সেভ থাকছে। অবস্থা দেখে […]

» Read more

চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর

ediu

নিউজ ডেস্কঃ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে বাংলাদেশের মানুষ। অবশ্য, গতকাল চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০ রোজার হওয়া ও শুক্রবার ঈদের বিষয়টি সেদিনই নিশ্চিত হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ কথা জানানো হয়। বলা হয়েছে, বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। তাই শুক্রবার সারা দেশে ঈদ […]

» Read more

বাংলাদেশের আকাশে দেখা যাবে “স্যাটেলাইট ট্রেন”

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ধনকুবের, ব্যবসায়ী ও প্রযুক্তিবিদ এলন মাস্কের ‘স্টারলিংক প্রজেক্ট’-এর ‘স্যাটেলাইট ট্রেন’ দেখা যাবে বাংলাদেশের আকাশে। বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত (মোট ৪ মিনিট) ২৩টি স্যাটেলাইটের দীর্ঘ সারি (ট্রেন) দেখা যাবে। এ ছাড়াও শুক্রবার (১৪ মে) ভোরে স্যাটেলাইট ট্রেনের বিশাল বহর দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে ভোর ৪টা ৪ […]

» Read more
1 2