পরীক্ষার্থীদের জন্য আইসোলেশন ইউনিটের ব্যবস্থা শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তে ১৪ জুন থেকে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার প্রস্তুত করা হয়েছে।ব্যবস্থা করা হয়েছে আইসোলেশন সেন্টারের ও। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের নিচতলা এবং দ্বিতীয় তলায় দুটি আইসোলেশন ইউনিট রয়েছে। দুটি কক্ষে চারটি শয্যা ও অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম […]

» Read more

গবেষণায় ১০০ কোটি বরাদ্দ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য

নিউজ ডেস্কঃ ২০২১-২২ অর্থবছরে দেশের ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে মোট ১০ হাজার ১৩২ কোটি ৭৪ লাখ টাকার বাজেট দেওয়া হচ্ছে। এর মধ্যে অনুন্নয়ন খাতে ৫ হাজার ৮৭৫ কোটি টাকা, উন্নয়ন প্রকল্পের জন্য ৪ হাজার ১৫৭ কোটি টাকা এবং গবেষণা খাতে ১০০ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ইউজিসির ১৬০তম কমিশন সভায় চূড়ান্ত করার জন্য প্রস্তাবিত এ বাজেট আজ (বৃহস্পতিবার) […]

» Read more

পরীমণির বক্তব্যের সাথে ঘটনার মিল পাচ্ছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা

pori

বিনোদন ডেস্কঃ পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় সাভার থানায় যে মামলা হয়েছে, সেই মামলার এজাহারের বর্ণনার সঙ্গে পরীমণির বক্তব্যের মিল পাচ্ছেন না তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ কারণে পরীমণির অভিযোগ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পরীমণি সাভার থানায় দায়ের করা মামলায় বলেছেন, সেই রাতে পূর্ব পরিচিত অমিসহ কয়েকজন পরিকল্পিতভাবে দুই মিনিটের কাজ আছে বলে পরীমণিকে ঢাকা বোট ক্লাবের সামনে নিয়ে যান। সেখানে […]

» Read more

‘তিনি নিরীহ মানুষ, ভুল বোঝাবুঝি হতে পারে’: ত্ব-হার স্ত্রী

taha

নিউজ ডেস্কঃ জনপ্রিয় ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার স্ত্রী সাবিকুন্নাহার। তিনি ত্ব-হার সন্ধান চেয়ে বলেছেন, ‘তিনি নিরীহ মানুষ, ভুল বোঝাবুঝি হতে পারে। ওকে আমার কাছে ফিরিয়ে দিন, নয়তো আমাকে তার কাছে নিয়ে যান।’ বুধবার (১৬ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি স্বামীকে […]

» Read more

স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে সকল অবৈধ হ্যান্ডসেট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ আগামী ১ জুলাই থেকে শুরু হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সিস্টেম ব্যবহার করে অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্তের পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কার্যক্রম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সিদ্ধান্ত জানিয়েছে। ফলে ১ জুলাই থেকে কেউ নেটওয়ার্কের বাইরে থাকা ও অবৈধ মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করতে পারবেন না। তবে বর্তমানে ব্যবহার হওয়া সব ধরনের মোবাইল হ্যান্ডসেট […]

» Read more

ম্যারাডোনাকে হত্যার অভিযোগ তুলেছেন তার স্বাস্থ্যসেবক মাদ্রিদ

বিনোদন ডেস্কঃ ফুটবল ঈশ্বর বলে খ্যাত দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে উঠেছে নতুন গুঞ্জন। তার মৃত্যুর জন্য সরাসরি খুনের অভিযোগ তুললেন তাঁর স্বাস্থ্যসেবক দাহিনা গিসেলা মাদ্রিদ। তাঁর অভিযোগের আঙুল ফুটবল তারকার চিকিৎসকদের দিকে। মাদ্রিদের আইনজীবী রোদোলফো বাকে এমনই অভিযোগ করেছেন। ম্যারাডোনার মৃত্যুর দিকে এগিয়ে গেলেও চিকিৎসকরা কিছুই করেননি বলে মত তাঁর। ম্যারাডোনাকে ইচ্ছাকৃত ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছিল চিকিৎসক […]

» Read more

ভেঙে পড়ল চীনের রকেট

আন্তর্জাতিক ডেস্কঃ মহাকাশ অভিযানে বড়সড় বিপত্তির সম্মুখীন হল চীন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোশ্চরদের নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে ভেঙে পড়ল চিনের রকেট। মহাকাশ স্টেশনে মানুষ পাঠানোর জন্য এটাই ছিল চিনের প্রথম উদ্যোগ। তা সফল হলে মহাকাশ গবেষণার প্রতিযোগিতায় যুগান্তকারী পদক্ষেপ হত। সে জন্য চিনের সরকারি চ্যানেলে তা সরাসরি সম্প্রচারও করা হচ্ছিল। সে সময়ই ভেঙে পড়ে লং মার্চ-২এফ রকেট। চিনের গোবি মরুভূমির […]

» Read more

লোকাতেল্লির জোড়াগোলে পরাস্ত সুইজারল্যান্ড

ক্রীড়া ডেস্কঃ ইউরো কাপে সুইজারল্যান্ডকে হারালো ইতালি। এর মধ্যে দিয়ে এখনো অপরাজেয় রয়েছে ইতালি। ইতালির জয়ের রথ ছুটেই চলছে। চ্যাম্পিয়নশিপে সুইজারল্যান্ডকে উড়িয়ে প্রথম দল হিসেবে নক আউট পর্বে পা রেখেছে রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা ইতালি। গতকাল বুধবার রোমের স্তাদিও অলিম্পিকোয় ‘এ’ গ্রুপে ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ইতালি। দলের হয়ে জোড়া গোল করেছেন মানুয়েল লোকাতেল্লি। অন্যটি এসেছে চিরো ইম্মোবিলের […]

» Read more

বিদায় নিচ্ছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক ‘রামোস’, ১৬ বছরের সম্পর্কের ইতি

স্পোর্টস ডেস্ক: এ যেন এক নাটকীয় বিদায়। দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক ছিন্ন করে অন্য ক্লাবে পাড়ি জমাচ্ছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক ও বিশ্বখ্যাত ফুটবলার সার্জিও রামোস। ৩৫ বছর বয়সী রামোস ২০০৫ সালে রিয়াল মাদ্রিদ ক্লাবের সাথে যুক্ত হয়েছিলেন।রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন ৪টি চ্যাম্পিয়ন্স লীগ এবং ৫ টি লালিগা চ্যাম্পিয়নের খেতাব। এই দীর্ঘ সম্পর্কের ইতি হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার।এমনটিই জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট […]

» Read more

মায়ানমারে গ্রাম পুড়িয়ে দিচ্ছে জান্তা সেনারা

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে সরকারী সৈন্যরা দেশের কেন্দ্রীয় অঞ্চলের বেশিরভাগ গ্রামকে পুড়িয়ে দিয়েছে, বুধবার স্বাধীন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত প্রতিবেদন এর সত্যতা নিশ্চিত করেছে। সেখানকার এক বাসিন্দা বলেন,এই পদক্ষেপটি ক্ষমতাসীন সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিরোধকে দমন করার প্রচেষ্টা বলে মনে হচ্ছে। এই হামলা সাম্প্রতিক মাসগুলিতে মিয়ানমারের বেশিরভাগ ক্ষেত্রে কীভাবে সহিংসতা স্থানীয় আকার ধারণ করেছে তার সর্বশেষ উদাহরণ হলো জান্তা দেশজুড়ে […]

» Read more
1 2