ঘাটাইলে ট্রাক ও সিএনজির সংঘর্ষ,নিহত ২
নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আজ রবিবার ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়কে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রবিবার দুপুরে ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়কে বইন্নাদিঘী এলাকার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। […]
» Read more