পুকুরে ডুবে বগুড়ায় দুই শিশুর মৃত্যু

বগুড়া

নিউজ ডেস্কঃ

বগুড়ার গাবতলী উপজেলার ডিহি ডওর গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুন) দুপুরে  এই ঘটনা ঘটে।

মৃতেরা ওই গ্রামের রন্টু মিয়ার ছেলে সৌরভ (৮) ও আব্দুল মজিদের ছেলে সোহান (৯)।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গ্রামের রন্টু মিয়ার ছেলে সৌরভ ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহান প্রতিদিনের মতো দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় তারা বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। দুপুর ২টার দিকে গ্রামের লোকজন পুকুরে ভেসে থাকা সৌরভ ও সোহানের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে, জানান গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম ।
  •  
  •  
  •  
  •