আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সঙ্গে তোরখাম সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ওই সীমান্তের কাছাকাছি অবস্থিত আফগান এলাকা তালেবান দখল করে নেয়ার পরই পাকিস্তান এমন পদক্ষেপ নিল। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেইখ রশিদ আহমেদ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এক আফগান কর্মকর্তা জানিয়েছেন, তালেবান প্রাদেশিক রাজধানী খোস্ত দখল করে নিয়েছে। ফলে দেশের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে অধিকাংশই এখন তালেবানের দখলে চলে গেছে। […]

» Read more

করোনায় বরিশাল বিভাগে আরো ১৪ মৃত্যু

করোনা ডেস্ক: বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৯৩ জন। রোববার (১৫ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া ১৪ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন পাঁচজন। অপর ৯ জন উপসর্গে ভুগছিলেন। আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে […]

» Read more

খুলনা বিভাগে করোনায় আরো ২০ মৃত্যু

করোনা ডেস্ক: করোনায় খুলনা বিভাগে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন তাঁরা। একই সময়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪২০ জন। আজ রবিবার (১৫ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ আটজনের […]

» Read more

শোক দিবসে দরিদ্র মানুষের পাশে দাঁড়ালো বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, বাকৃবি

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ইতিহাসের জঘন্যতম, নৃশংস হত্যাকাণ্ড ঘটে ১৯৭৫ সালের এই কালরাতে। এ দিন গোটা বাঙালি জাতিকে কলঙ্কিত করেছিল সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল কিছু বিপথগামী সদস্য। সেদিন রাতে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে ঘাতকের নির্মম বুলেট বিদ্ধ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বুক। সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় জাতির জনককে। রবিবার (১৫ আগস্ট […]

» Read more

বাকৃবিতে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ইতিহাসের জঘন্যতম, নৃশংস হত্যাকাণ্ড ঘটে ১৯৭৫ সালের এই কালরাতে। এ দিন গোটা বাঙালি জাতিকে কলঙ্কিত করেছিল সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল কিছু বিপথগামী সদস্য। সেদিন রাতে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে ঘাতকের নির্মম বুলেট বিদ্ধ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বুক। সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় জাতির জনককে। রবিবার (১৫ আগস্ট ২০২১) বঙ্গবন্ধু […]

» Read more

বাড়ছে ময়মনসিংহে করোনায় মৃত্যু

করোনা ডেস্কঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাজনিত কারণে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ১৫ জন মৃত্যুবরন করেছে। রোববার (১৫ আগস্ট) সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

» Read more

তিস্তা ও ধরলার পানি বাড়ায় আকস্মিক বন্যার আশঙ্কা

আবহাওয়া ডেস্কঃ উত্তরাঞ্চলের সীমান্ত নদীগুলোর পানি আগামী দুই দিন দ্রুত বাড়তে পারে। এদের মধ্যে তিস্তা ও ধরলার পানি আশঙ্কাজনক ভাবে বাড়ছে। এতে কিছু জায়গায় স্বল্প মেয়াদে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ ছাড়া আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ […]

» Read more
1 2