দোহায় চলছে তালেবানদের বিশেষ বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানদের বিশেষ বৈঠক চলছে কাতারের রাজধানী দোহায়। সেই বৈঠকে আফগানিস্তান শাসনের রুপরেখা তৈরি হচ্ছে। ভবিষ্যত সরকার ব্যবস্থা, সরকারের গঠন এবং নাম নিয়ে আলোচনা হচ্ছে। এনিয়ে খুব দ্রুতই জানানো হবে বলে জানিয়েছে তালেবান। স্থানীয় গণমাধ্যম টলোনিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। তালেবানের এক উচ্চপদস্থ কর্মকর্তা টলোনিউজকে জানান, তাদের নেতৃত্ব দোহায় আলোচনায় ব্যস্ত। আন্তর্জাতিক সম্প্রদায় এবং আফগানিস্তানের রাজনৈতিক দলগুলোর […]

» Read more

দাসত্বের শৃঙ্খলমুক্ত হয়েছে আফগানরা: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমাসমর্থিত সরকারকে উৎখাত করে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করাকে ‘দাসত্বের শেকল ভাঙা’র সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার মতে, এর মাধ্যমে দাসত্বের শৃঙ্খল ভেঙেছে আফগানরা। সোমবার পাকিস্তানে ইংরেজি শিক্ষা বিষয়ক এক বক্তৃতায় এই মন্তব্য করেন ইমরান। এদিন নিজ দেশে ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর অস্তিত্বের কড়া সমালোচনা করে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, এটি অন্য কারও সংস্কৃতি। যখন আপনি অন্যদের […]

» Read more

মোদি’র দেওয়া উপহারের ৩১ টি আ্যম্বুলেন্সের হস্তান্তর আগামীকাল

নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র দেওয়া উপহারের ৩১টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও অন্যান্য সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে হস্তান্তর করা হবে আগামীকাল। এর আগে অ্যাম্বুলেন্সগুলোর চালান বেনাপোল কাস্টমস হাউসের আনুষ্ঠানিকতা শেষ করে শনিবার রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। আগামীকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অ্যাম্বুলেন্স ও অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও ভারতের হাইকমিশনার […]

» Read more

সংসদের অধিবেশন বসবে পহেলা সেপ্টেম্বর

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের ১৪তম অধিবেশন আগামী পহেলা সেপ্টেম্বর বসবে। ওই দিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। আজ সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে, সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে আহ্বান করা সংসদের আগামী অধিবেশন সংক্ষিপ্ত হবে। যা তিন থেকে পাঁচ দিন চলতে পারে। অধিবেশনের প্রথম দিনে চলতি সংসদের […]

» Read more

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু দেড় শতাধিক

করোনা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত আসছে…

» Read more

দেশেই তৈরি হবে করোনা টিকা

করোনা ডেস্কঃ এবার দেশেই করোনা টিকা উৎপাদনের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চীনের সহযোগিতায় ইনসেপটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির মাধ্যমে দেশেই এ টিকার উৎপাদন হবে। তিনি বলেন, দেশে টিকা উৎপাদনের জন্য সোমবার (১৬ আগস্ট) চীনের সিনোফার্মের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় চীনের সিনোফার্মের এ টিকা দেশীয় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে উৎপাদন করা (ফিল ফিনিশড) হবে। […]

» Read more

আইসিইউতে রওশন এরশাদ, বিদিশা-এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে হাসপাতালে ভর্তির পর আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। ১৪ আগস্ট তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তবে তিনি করোনা আক্রান্ত নন। দীর্ঘদিন ধরেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ জন্য সংসদ অধিবেশনেও যান না। এছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন না। এর আগে গত ২৯ এপ্রিল হঠাৎ […]

» Read more

সালমানের সঙ্গে জায়েদ খান, সত্যি নাকি এডিট?

বিনোদন ডেস্কঃ সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি ভাইরাল হয়েছে। ওই ছবিতে সালমান খানের সঙ্গে জায়েদ খানকে দেখা যায়। অনেকেই বলছেন- এটি সম্পাদন (এডিট) করা। এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘হ্যাঁ। আমার ফেসবুক চার বছর হ্যাক ছিল। তখন বেশ কিছু বাজে কাজ হয়েছে। তখনই ছবিটি এডিট করে আপলোড করা হয়েছে। আমি অরিজিনাল ছবিটি দিচ্ছি। […]

» Read more

আফগানিস্তানে উড়ন্ত বিমান থেকে পড়ে দুইজনের মৃত্যু

aga

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবান দখলে নেওয়ার পর দেশ ছাড়তে বিমানবন্দরে জনসমুদ্রে পরিণত হয়েছে। জানা গেছে, সেখানে বিমানে ওঠার চেষ্টারত সাধারণ মানুষের চাপ সামলাতে হিমশিম খেয়ে ফাঁকা গুলি ছোড়ে মার্কিন সেনারা। সেখানে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এছাড়া আফগানিস্তানে উড়ন্ত বিমান থেকে পড়ে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। সোমবার দুপুরে কাবুল বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে […]

» Read more

তালেবান ক্ষমতা নেয়ার পরও বিশ্বকাপে খেলবে আফগানিস্তান

স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ে নেয়ার পর খবর ছড়িয়ে পড়ে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আর হয়তো খেলা হবে না রশিদ খানদের। তবে আফগানিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান বলেছেন, আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে এবং সে অনুযায়ী পরিকল্পনা করেই এগোচ্ছে। হাসান বলেন, ‘হ্যাঁ, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলব। সেই প্রস্তুতি চলছে। যেসব খেলোয়াড়দের পাওয়া যাবে, তাদের নিয়ে […]

» Read more
1 16 17 18 19 20 47