রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫২

নিউজ ডেস্ক: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম আজ শুক্রবার সকালে এসব তথ্য জানিয়েছেন। ইফতেখায়রুল […]

» Read more

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস আজ

নিউজ ডেস্ক:  ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯তম আত্মাহুতি দিবস আজ। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে সফল হন প্রীতিলতা। তবে আক্রমণ শেষে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। এ অবস্থায় ধরা পড়ার আগেই সঙ্গে থাকা সায়ানাইড বিষ খেয়ে আত্মাহুতি দেন তিনি। মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোগী প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের […]

» Read more

করোনা উপসর্গে রাজশাহী ও ময়মনসিংহে মোট মৃত্যু হয়েছে যতজনের

করোনা ডেস্কঃ করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এসময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা যান পাঁচজন। এদিকে […]

» Read more

মাস্ক পরতে বলায় জার্মানিতে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানিতে পেট্রল স্টেশনের এক কর্মী এক গ্রাহককে মাস্ক পরতে বলায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সেখানে। বিয়ার কিনতে আসা এক ক্রেতাকে মাস্ক পরতে বলেছিলেন ২০ বছর বয়সী ওই কর্মী। এতে ওই ক্রেতা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ওই কর্মীকে গুলি করেন। পশ্চিমাঞ্চলীয় ইডার-ওবারস্টেইন শহরে শনিবার সন্ধ্যায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও তা সম্প্রতি প্রকাশ্যে […]

» Read more
1 2