দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের রিয়াদে ইলেকট্রিকের কাজ করার সময় ক্রেনের ত্রুটির কারণে ৪২ ফুট উপর থেকে পড়ে শেখ ফরিদ আরজু (২০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি নোয়াখালী। শনিবার (২৫সেপ্টেম্বর) দুপুরে রিয়াদ শহরের আল দোয়াদিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শেখ ফরিদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কোম্পানি বাড়ির মোহাম্মদ আবদুল হালিমের ছেলে। রোববার (২৬ […]

» Read more

ই-কমার্সে স্বয়ং বাণিজ্যমন্ত্রী প্রতারিত

নিউজ ডেস্কঃ রোববার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান ই-কমার্স সাইট থেকে কোরবানির গরু কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন তিনি। তিনি অনলাইনে গরুর অর্ডার দিয়ে সঠিক গরু পাননি। কমিশনের সম্মেলন কক্ষে ‘প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠ প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় টিপু […]

» Read more

পেটের ভেতর স্বর্ণ নিয়ে পাচারের চেষ্টা; আটক হলেন বিমানবন্দরে

নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরে বিশেষ পদ্ধতিতে লুকানো ১ কেজি ২২ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। আটক হওয়া ওই যাত্রীর নাম আনোয়ার হোসেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে তাকে আটক করা হয়। কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর এ বিষয়ে বলেন, শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটে দুবাই থেকে […]

» Read more

অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

স্পোর্টস ডেস্ক: সীমিত ওভারের সিরিজ খেলতে চলতি বছরের অক্টোবরে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সফরে পাঁচটি ওয়ানডে খেলবে যুবারা। আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার মাটিতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ পুরোটাই হবে বায়োবাবলে। শ্রীলঙ্কা অনূর্ধ্ব -১৯ দলের কোচ আভিষ্কা গুনাবর্ধনে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটিকে ভীষণ গুরুত্ববহ মনে করছেন। ২০২২ যুব বিশ্বকাপের দল সাজাতে এই সিরিজটি কাজে দেবে […]

» Read more

শাহজালাল বিমানবন্দরে শুরু হয়েছে পিসিআর মেশিনে করোনা পরীক্ষা

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) বিভিন্ন দেশের যাত্রীদের দ্রুত করোনা পরীক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ছয় প্রতিষ্ঠান স্থাপিত ল্যাবে এ কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানগুলো হলো স্টেমজ হেলথকেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড […]

» Read more

এসএসসির রুটিন প্রকাশ হতে পারে আজ

শিক্ষা ডেস্কঃ এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমােদন চেয়েছে আন্তঃশিক্ষা বাের্ড সমন্বয় কমিটি। প্রস্তাবিত সময়সূচির অনুমোদন পেলে আজ রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সেটি প্রকাশ করা হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম রোববার গণমাধ্যমকে বলেন, নভেম্বরের মাঝামাঝি […]

» Read more

কয়েক মাসের মধ্যে আসছে করোনার ওষুধ

করোনা ডেস্কঃ শীঘ্রই বাজারে আসতে চলেছে করোনাভাইরাসের এর ওষুধ। কয়েক মাস অপেক্ষার পর বাজারে পাওয়া যাবে এই ওষুধ। ভাইরাল জ্বরের ক্ষেত্রে সাধারণত চিকিৎসকরা যে ধরনের ওষুধ খেতে দেন, সে রকমই করোনার জন্যও ওষুধ পাওয়া যেতে পারে বলে দাবি করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকদের একাংশ। করোনা চিকিৎসার ওষুধের তালিকায় শীর্ষে রয়েছে মেরেক এবং রিজব্যাক বায়োথেরাপিউটিকসের মোলনুপিরাভির। এমনটাই দাবি করছেন আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট […]

» Read more

গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকা নিয়েছেন আরো ৫ লাখ মানুষ

করোনা ডেস্ক: রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ লাখ ৮০ হাজার জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন তিন লাখ ২৭ হাজার ২৮১ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৫২ হাজার ৭১৯ জন। আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক […]

» Read more

আরো ১৮৬ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠালো বাংলাদেশ

মৎস্য ডেস্ক: তৃতীয় দিনে ভারতে আরও ১৮৬ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ প্রতিবেশী দেশটিতে রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে তিন দিনে ভারতে গেলো মোট ৪৯৮ মেট্রিক টন ইলিশ। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত ১৮৬ মেট্রিক টন ইলিশ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের জন্য গেট পাস নিয়েছে। গত […]

» Read more

দিনাজপুরে মাদক সেবনের দায়ে শিক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক সেবনের দায়ে সৈয়দ সাইফুল ইসলাম (৪০) নামের এক মাদরাসা শিক্ষকসহ দুইজনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজ উদ্দিন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মাদরাসা শিক্ষক সৈয়দ সাইফুল ইসলাম উপজেলার উত্তর সুজাপুর গ্রামের সৈয়দ জাহেরুল ইসলামের ছেলে। তিনি ফুলবাড়ী দুরুসসুন্নাহ ফাজিল মাদরাসার সহকারী মৌলভী। […]

» Read more
1 4 5 6 7 8 30