করোনায় গত ২৪ ঘন্টায় যতজন মারা গেলেন

করোনা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩৯৩ জনে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮১৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জনে। শনিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা […]

» Read more

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থ বছরের বাজেট ৩৬০ কোটি টাকা

শিক্ষা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ অর্থ বছরে ৩৬০ কোটি ৮৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গবেষণায় নয় কোটির চাহিদার বিপরীতে বরাদ্দ হয়েছে পাঁচ কোটি ৫০ লাখ টাকা। যা মোট বাজেটের ১ দশমিক ৫২ শতাংশ। গত অর্থ বছরে গবেষণায় মূল বাজেট ছিল চার কোটি ২০ লাখ ও সংশোধিত বাজেট ছিল চার কোটি ৪৫ লাখ টাকা। এছাড়া শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের […]

» Read more

ইয়েমেনে সংঘর্ষে ১৪০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে গত সপ্তাহে কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় মারিব শহরে তীব্র লড়াইয়ের পর এই হতাহতের ঘটনা ঘটেছে। কৌশলগতভাবে শহরটি দু’পক্ষের কাছেই খুব গুরুত্বপূর্ণ। কয়েকটি সামরিক সূত্রের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, গত চারদিনের সংঘর্ষে সরকারি বাহিনীর অনুগত প্রায় ৪৭ সেনা নিহত হয়েছেন। ইয়েমেনের শাবাহ প্রদেশ এবং মারিব শহরে তাদের […]

» Read more

সিরিয়ার যুদ্ধ-সংঘাতে নিহত হয়েছে সাড়ে ৩ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় গত ১০ বছরের যুদ্ধ-সংঘাতে অন্তত তিন লাখ ৫০ হাজার ২০৯ জন নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে এও বলা হয়েছে, নিহতের সংখ্যা আরো অনেক বেশি হওয়ার শঙ্কা রয়েছে। নিহত বেসামরিক নাগরিক এবং যোদ্ধাদের অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। কঠোর পদ্ধতির ওপর ভিত্তি করেই নিহতদের পুরো নাম, […]

» Read more

মহামারী বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে- শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্কঃ করোনা মহামারি বড় আকার ধারণ করলে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল এক্সিবিশনের উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। এখনো অতিমারি শেষ হয়নি। যে কেউ যে কোনো সময় করোনায় আক্রান্ত হতে পারে। বড় ধরনের মহামারি দেখা […]

» Read more

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, উপকূল অঞ্চলে ঝড়ের আশঙ্কা

আবহাওয়া ডেস্কঃ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে সারাদেশে বেশকিছু জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি উড়িষ্যা হয়ে ভারতে প্রবেশ করবে। ফলে বাংলাদেশের ওপর বড় কোনো প্রভাব না পরার সম্ভাবনা রয়েছে। তবে এর ফলে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত বাড়তে পারে। […]

» Read more

ময়মনসিংহে বাড়ল করোনায় মৃত্যু, রাজশাহীতে মৃত্যু দুই

করোনা ডেস্কঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান। উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের সমলা (৭০), তহুরা বেগম (৪৫), তারাকান্দার আয়েশা খাতুন (৭৫), হালুয়াঘাটের মেদেন সিথিল (৬২), নেত্রকোনা […]

» Read more

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৩ জেএমবি সদস্য আটক

নিউজ ডেস্ক: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ গ্রামের আটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জেহাদি বইসহ জামাত উল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন- কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামের আফতাব (৪০), হামিদুল (৩৫) ও কালাদহ গ্রামের আইয়ুব আলী (৪৯)। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে কালাদহ আটাপাড়া এলাকার জামায়াত নেতা কলেজশিক্ষক এনামুল হকের বাড়ির একটি কক্ষে ১৫ থেকে ২০জন জেএমবি গোপন বৈঠকে […]

» Read more

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে

স্বাস্থ্য ডেস্ক: সেপ্টেম্বর) এখনও শেষ হয়নি। বাকি আরও এক সপ্তাহ। অথচ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়ে গেলো সাড়ে ছয় হাজার। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় (২৩ থেকে ২৪ সেপ্টেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৯ জন। তাদের নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু […]

» Read more

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয়’ শব্দ ব্যবহার না করার নির্দেশ

শিক্ষা ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স-মাস্টার্স পর্যায়ের কলেজের নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয়’ শব্দ ব্যবহার করা যাবে না। এ বিষয়ে কয়েক দফা নির্দেশনা দিলেও এখনো কোথাও কোথাও তা মানা হচ্ছে না বলে ফের সতর্ক করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জারি করা এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইনস্টিটিউটগুলোতে সংশ্লিষ্ট কলেজের নামের পাশাপাশি তাদের সাইনবোর্ড, বিভিন্ন […]

» Read more
1 5 6 7 8 9 30