ঢাবিতে ভর্তি পরীক্ষার আগে রুমে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা অনুষদের কেন্দ্রের ৫০৬ নম্বর কক্ষের আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এর কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (২৩ অক্টোবর) সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. বদরুজ্জামান ভুঁইয়া বলেন, ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা অনুষদের কেন্দ্রের ৫০৬ নম্বর কক্ষের আগুন লাগে। […]

» Read more

সিরিয়ায় ড্রোন হামলায় আল কায়দার শীর্ষ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ড্রোন হামলায় সিরিয়ায় আল-কায়েদার শীর্ষ নেতা আব্দুল হামিদ আল-মাতার নিহত হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে এ তথ্য। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মেজর জন রিগসবি স্থানীয় সময় শুক্রবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে জানান, আল-কায়েদার শীর্ষ নেতা নিহত হওয়ায় সন্ত্রাসী সংগঠনটির বিশ্বে সাধারণ মানুষ, যুক্তরাষ্ট্রের নাগরিক ও মিত্র রাষ্ট্রের নাগরিকদের ওপর হামলার […]

» Read more

ইকবালের পিছনে তৃতীয় পক্ষের পরিকল্পনা আছে

নিউজ ডেস্ক: গতকাল শুক্রবার দুপুরে,কুমিল্লার ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার ইকবালকে নগরের পুলিশ লাইনসে নেওয়া হয়। কুমিল্লা শহরের নানুয়ার দিঘিরপারের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছেন ‘প্রধান অভিযুক্ত’ ইকবাল হোসেন (৩২)। গতকাল শুক্রবার কক্সবাজার থেকে কুমিল্লা পুলিশ লাইনসে আনার আধাঘণ্টা পর একজন পুলিশ কর্মকর্তা এসে গণমাধ্যমকর্মীদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল এই স্বীকারোক্তি দিয়েছেন। পুলিশ জানায়,ঘটনার দিনই পূজামণ্ডপে যে কোরআন […]

» Read more

উড়িয়ে আনা ফুসফুস দিয়ে সফল অস্ত্রোপচার

নিউজ ডেস্ক: এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, কানাডার টরন্টো শহরে চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে ড্রোন দিয়ে রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য ফুসফুস উড়িয়ে নিয়ে গেল হাসপাতাল কর্তৃপক্ষ।সফল অস্ত্রোপচারের পর ওই রোগী বর্তমানে সুস্থ আছেন বলেও জানা গেছে। ড্রোনে ফুসফুস পরিবহন করে এনে প্রতিস্থাপনের ঘটনা এই প্রথম।এর আগে ২০১৯ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে একই ধরনের ঘটনা ঘটেছিল। তবে সেবার ড্রোনে […]

» Read more
1 2