পাটুরিয়ায় ফেরি উল্টে যানবাহন নদীতে

নিউজ ডেস্ক : মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় আজ বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে রো রো ফেরি আমানত শাহ তীরে ভিড়ার সময় যানবাহন নিয়ে উল্টে যায়। ফেরি ডুবার পর উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে ফায়ার সার্ভিস। শিবালয় ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুজিবুল হক বলেন, দুর্ঘটনা ঘটনার পরপরই ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থানে কাজ […]

» Read more

সৌদি খেজুরসহ চার ধরনের ফসল চাষে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

মঙ্গলবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে সৌদির খেজুর এবং ভিয়েতনামের নারিকেল চাষে কৃষি ঋণ দেওয়া সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ২০২১-২০২২ অর্থবছরের কৃষি-পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে শস্য, ফসল, ফল-ফুল ইত্যাদির সঙ্গে সৌদি খেজুর, ভিয়েতনামের নারিকেল, সুইট কর্ন ও কফি চাষ অন্তর্ভুক্ত হবে। নির্দেশনা অনুযায়ী, সৌদি খেজুর চাষে একর প্রতি ১০ লাখ ৫ […]

» Read more

কোটিপতি স্বামী রেখে অটোচালকের সঙ্গে গৃহবধূ উধাও

নিউজ ডেস্ক : শুনতে অবাক লাগলেও ভারতের ইন্দোরের খাজরানায় কোটিপতি স্বামী রেখে গৃহবধূ পালিয়েছেন অটোচালকের সঙ্গে। অভিযোগ উঠেছে কোটিপতি ব্যবসায়ী বরের ৪৭ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ওই গৃহবধূ। গত ১৩ অক্টোবর থেকে ওই ব্যবসায়ীর স্ত্রী নিখোঁজ হন। এর প্রেক্ষিতে থানায় একটি অভিযোগ করেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রী বাড়ি না ফেরায় গত ১৩ অক্টোবর রাতে থানায় অভিযোগ করেন ওই […]

» Read more

আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত পাঁচ

নিউজ ডেস্ক : গতকাল ২৬ অক্টোবর (মঙ্গলবার) ,ভারতের তামিলনাড়ুর কাল্লাকুরিছি জেলার সানকারাপুরাম শহরে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো অনেকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলছে, আতশবাজির এক দোকানে হঠাৎ করেই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। পুলিশ আরো জানিয়েছে, বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের খবর পেয়ে […]

» Read more

বুয়েটে চান্স না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক : মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ নগরীর বাঘমারা এলাকায় বুয়েট ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হাওয়ার পর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহত রিয়া কর (১৮),চিত্ত করের মেয়ে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়া কর […]

» Read more

ফজলি আম এখন জিআই পণ্য

কৃষি ডেস্ক: রাজশাহী অঞ্চলের মহারাজ ফজলি আম ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে। এই আম বেশ বড়, লম্বা চ্যাপ্টা আকারের হয়ে থাকে। জিআই পণ্য হিসেবে স্বীকৃত পাওয়ার মধ্য দিয়ে রাজশাহীর ফজলি আম এখন দেশের সম্পদ। এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে সুস্বাদু এই আম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজশাহীর ৯টি উপজেলায় মহারাজ ও সুরমা ফজলির বাগান […]

» Read more

ফেসবুকের গোপন তথ্য ফাঁস করলেন সাবেক কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুকে সহিংসতা উস্কে দেওয়ার বিস্ফোরক তথ্য ফাঁস করলেন প্রতিষ্ঠানটিরই সাবেক কর্মকর্তা ফ্রান্সেস হাওগেন। ব্রিটিশ পার্লামেন্টে উপস্থিত হয়ে সোমবার আইনপ্রণেতাদের কাছে সাক্ষ্য দেন তিনি। বর্ণবিদ্বেষ, সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেয়া কিংবা রাজনৈতিক ফায়দা নিতে ঢাল হিসেবে ফেসবুককে ব্যবহারের অভিযোগ বেশ পুরানো। বিভিন্ন দেশের সরকারের সমালোচনার মধ্যেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সোমবার ব্রিটিশ পার্লামেন্টে সাক্ষ্য দেন হাওগেন। ফেসবুক কীভাবে সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে তা […]

» Read more
1 2