বুয়েটে চান্স না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক :

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ নগরীর বাঘমারা এলাকায় বুয়েট ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হাওয়ার পর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

নিহত রিয়া কর (১৮),চিত্ত করের মেয়ে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়া কর তাদের পাশের একটি বাসা ভাড়া নিয়ে দুই মাস যাবৎ বুয়েটে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু মঙ্গলবার বিকেলে ফলাফল প্রকাশ হলে রিয়া অকৃতকার্য হন। ফলাফল প্রকাশের পর সন্ধ্যা ৬টার দিকে নিজ ঘরে দরজা বন্ধ করে দেন।

তার মা ডাকাডাকি করে সাড়া না পেয়ে কান্নাকাটি শুরু করেন। পরে আশপাশের লোকজন এসে বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রিয়াকে ফ্যানের সঙ্গে ঝুঁলন্ত অবস্থায় দেখতে পান।

তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  •  
  •  
  •  
  •