বিসিএস দিতে এসে বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের

নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার(০২ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কাজির শিমলা নামক স্থানে কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই সহোদর নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বৈলর ইউনিয়নে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা নামক স্থানে দুই মোটরসাইকেল আরোহীকে বাংলাদেশ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম ৫৪-২৩০৬) […]

» Read more

চবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ০১

নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথমবর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষার্থী মো. মাসুদ সরকার (২৫)। রোববার (৩১ অক্টোবর), বিকেলে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে লাইব্রেরি ভবন থেকে তাকে আটক করা হয়। চবির সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম বলেন,”ওই যুবক মাসুদ সরকারকে জিজ্ঞাসাবাদে মাসুদ সরকার প্রক্সির বিষয়টি স্বীকার করে”। […]

» Read more

মহাখালীতে বাসের চাপায় কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালীতে রাস্তা পারাপারের সময় বিআরটিসির দোতলা বাসের চাপায় মো. রনি (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রনির গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। সে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতো। তার বাবা অলিউল্লা দিনমজুরের কাজ করেন। নিহতের প্রতিবেশী নার্গিস আক্তার জানান, রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাসের চাপায় […]

» Read more

এখনো সেমিতে যেতে পারবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক: সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচ বাজেভাবে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কার্যত বিদায় হয়ে গেছে বাংলাদেশের। বাকি দুই ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতার। তাই ওই দুটি ম্যাচ নিয়ে টিম ম্যানজমেন্টেরও তেমন মাথাব্যথা নেই। দল থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান এবং নুরুল হাসান সোহান। নতুন কাউকে যোগ করারও সুযোগ নেই। তবে এখনও অংকের হিসেবে বাংলাদেশের সামনে সেমিতে ওঠার সুযোগ আছে। সেমিফাইনালে […]

» Read more

ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২ নভেম্বর), দুপুর ১২টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর সংলগ্ন ভার্চ্যুয়াল ক্লাসরুমে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।এতে পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪১ হাজার […]

» Read more

বাগেরহাটে কলেজশিক্ষকের ঝুলন্ত মরদেহ

নিউজ ডেস্ক‌: আজ মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ১২টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিজ বাড়ি থেকে বাগেরহাট সরকারি পি সি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক কংকন দেবনাথ তপনের (৫৪) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ফ্যানের হুকের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মেলে তার লাশ। শিক্ষক কংকন দেবনাথ শুভদিয়ার ঘনশ্যামপুর গ্রামের নির্মল দেবনাথের একমাত্র […]

» Read more

বার্সেলোনায় ফিরতে চান মেসি

ক্রীড়া ডেস্কঃ মেসি জানিয়েছেন, তিনি সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরতে চান। তবে সেটা খেলোয়াড় হিসেবে না, বুটজোড়া তুলে রাখার পর টেকনিক্যাল সেক্রেটারির ভূমিকায় ন্যু-ক্যাম্পে কাজ করতে চান তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বার্সেলোনায় ফিরতে চেয়ে বলেন, ‘হ্যাঁ, আমি কাতালান ক্লাবটিতে ফিরতে চাই। ন্যু ক্যাম্পে টেকনিক্যাল সেক্রেটারি ভূমিকায় কাজ করার ইচ্ছা আছে। আমি সব সময়ই বলি বার্সেলোনাকে সাহায্য করার […]

» Read more

সাজা থেকে বাদ যাবে হাজতবাসের সময়

নিউজ ডেস্ক: আসামির হাজতবাসের সময় কারাদণ্ড ভোগের সময় থেকে বাদ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ। তিনি বলেন, ইউনুছ আলী নামে এক আসামিকে নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে […]

» Read more

রূপচাঁদা নামে ‘পিরানহা’ বিক্রি; ব্যবসায়ীকে জরিমানা

মৎস্য ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে ১০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ জব্দের পর মাটিতে পুঁতে ফেলা হয়। এ মাছ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০১ নভেম্বর) বিকেলে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট বাজারের পাশে একতা মাছের আড়তে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক […]

» Read more

শিশুদের জন্য ফাইজারের টিকার অনুমোদন যুক্তরাষ্ট্রের

করোনা ডেস্ক: যুক্তরাষ্ট্র ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের করোনা টিকার অনুমোদন দিয়েছে। ২৮ মিলিয়ন তরুণকে দ্রুত টিকা দেয়ার লক্ষ্য নিয়েছে দেশটি। এর পদক্ষেপ হিসাবেই গত শুক্রবার এই অনুমোদন দেওয়া হলো। পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকির চেয়ে ইতিবাচক দিক বেশি এ ফলাফল বিবেচনা করে একটি উচ্চ পর্যায়ের মেডিকেল প্যানেল চলতি সপ্তাহে সরকারকে পরামর্শ দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হল। দেশটির খাদ্য […]

» Read more
1 16 17 18 19