ওমরাহ পালনে বয়সসীমা নির্ধারণ সৌদি সরকারের

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব। ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা কেবল পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে যেতে পারবেন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দেওয়া বাধ্যতামূলক। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর গতমাসে ধীরে ধীরে কড়াকড়ি শিথিল করে […]

» Read more

আফিফকে বল ছুড়ে মারলেন শাহীন

ক্রীড়া ডেস্ক: প্রথম ওভারে দলকে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু এনে দিয়েছিলেন। ফিরিয়েছেন সাইফ হাসানকে। তাই হয়তো নিজের দ্বিতীয় ওভারে আফিফের ছক্কা হাঁকানো হজম করতে পারেননি শাহিন শাহ আফ্রিদি। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম বলে মাত্র এক রান দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় বলেই ছক্কা হাঁকায় আফিফ হোসেন। এরপরের বলে কোনো রান নেওয়ার চেষ্টাই করেননি আফিফ। ক্রিজেই বল ছিল। কিন্তু তারপরও অন্যায়ভাবে আফ্রিদি […]

» Read more

ধর্ষনের শাস্তি নপুংসক করে দেয়া

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একাধিক ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর যৌন অপরাধীদের রাসায়নিক ব্যবহার করে নপুংসক করে দেওয়া হতে পারে। এর আগে ধর্ষণের অভিযোগের দ্রুত বিচার ও কঠোর শাস্তি আরোপে দেশটির পার্লামেন্টে একটি আইন পাস হয়েছে। বছরখানেক আগে ধর্ষণবিরোধী অধ্যাদেশে সই করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। যাতে দেশটির মন্ত্রিসভারও সায় রয়েছে। এই অধ্যাদেশে ধর্ষকদের রাসায়নিক ব্যবহার করে নপুংসক করে দেওয়ার […]

» Read more

প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে ভরাডুবির পর এবার ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ পাকিস্তান। তবে এই সিরিজ দিয়েই নতুন শুরুর আশা লাল-সবুজ জার্সিধারীদের। তারুণ্যের নব আহ্বান। এ যেন ভিন্ন এক বাংলাদেশের গল্প। বিশ্বকাপ ব্যর্থতার পর এই দলটাকে নিয়ে সমালোচনা কম হয়নি। জবাবটা ক্রিকেটারদের এবার ব্যাটে-বলে দেওয়ার পালা। প্রতিপক্ষ পাকিস্তান বলেই হয়তো বাড়তি রোমাঞ্চ। আর ডমিঙ্গোর […]

» Read more

২ ডিসেম্বর শুরু এইস.এস.সি;মানতে হবে যেসব নির্দেশনা

শিক্ষা ডেস্ক: আগামী ২ ডিসেম্বর থেকে ১১টি শিক্ষা বোর্ডে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষায় ১৩ লাখ ৯৯  হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। […]

» Read more

আজ দীর্ঘতম চন্দ্রগ্রহণ

বিজ্ঞান ডেস্ক: ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ আজ শুক্রবার (১৯ নভেম্বর) দেখা যাবে। এর স্থায়ীত্ব থাকবে তিন ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। এই সময় চাঁদের রং হবে রক্তের মতো লাল। তাই এর নাম দেওয়া হয়েছে ‘ব্লাড মুন’ বা ‘বিভার মুন’। চলতি শতাব্দীতে আকাশে আর এমন দৃশ্য দেখা যাবে না। খণ্ডগ্রাস হলেও ৯৭ শতাংশ গ্রহণ হবে চাঁদের। এটি চলতি বছরে […]

» Read more

টাইগারদের জন্য পরিকল্পনা সাজাচ্ছেন শাদাব

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। সেই ম্যাচে নিঃসন্দেহে পাকিস্তানের সেরা পারফরমার ছিলেন লেগস্পিনার শাদাব খান। যার স্পিনঘূর্ণিতে ম্যাচ জয়ের আশা জাগিয়েছিল পাকিস্তান। ম্যাচটিতে চার ওভারে ২৬ রান খরচায় ৪টি উইকেট নিয়েছিলেন শাদাব। সবমিলিয়ে বিশ্বকাপের ছয় ম্যাচে ওভারপ্রতি মাত্র ৬ রান খরচ করে নয়টি উইকেট শিকার করেছেন এ পাকিস্তানি লেগস্পিনার। বাংলাদেশ সফরের দলেও […]

» Read more

প্রতিটি স্কুলে গিয়ে টিকা দেয়া হবে; স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: করোনার টিকা পাওয়ার সুবিধায় এবার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়ে বলেন, খুব শিগগিরই তা বাস্তবায়ন শুরু হবে। করোনাভাইরাস মহামারী ঠেকানো লড়াইয়ে প্রাপ্তবয়স্কদের টিকাদান শুরুর আট মাস পর গত অক্টোবরে ১২ থেকে ১৭ বছর […]

» Read more

যেভাবে অনুষ্ঠিত হবে এবারের এইচ এস সি পরীক্ষা

শিক্ষা ডেস্ক: আগামী ২ ডিসেম্বর থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তবে চলতি বছর করোনার কারণে স্বাভাবিক শিক্ষাদান কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে চলতি বছরের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ঘোষণা দেন। শিক্ষামন্ত্রী জানান, […]

» Read more

মোবাইল ফোন কেড়ে নিল দুই কিশোরের প্রাণ

নিউজ ডেস্ক: মোবাইল ফোনে গেম খেলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছে দুই কিশোর। গত সোমবার ( ১৫ নভেম্ভর) সকাল ১০ টায়, ময়মনসিংহ সদরের সুতিয়াখালী এলাকায় উমেদ নগর ষ্টেশন এর সামনে এ ঘটনা ঘটে। নিহত দুই কিশোর হলো ওই গ্রামের কামাল মিয়ার ছেলে রিফাত (১৭) ও রুহুল আমিনের ছেলে সজীব (১১) । রিফাত জহির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর […]

» Read more
1 5 6 7 8 9 19