দিনাজপুরে হাসপাতাল থেকে নবজাতক চুরি

নিউজ ডেস্ক: সোমবার (৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়েছে। পরে বিকেল ৩টার দিকে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলে এরপর হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিশকে জানায়। হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. পারভেজ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “এই চুরির সঙ্গে জড়িত রয়েছেন বোরখা পরিহিত এক নারী বলে জানিয়েছে নবজাতকের […]

» Read more

আবারোও ক্লাস বন্ধের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: “পাশের দেশ করোনা সংক্রমণ হুহু করে বাড়ছে। আমাদের দেশে করোনার হার কম। এরইমধ্যে কয়েকজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। তাই আমাদের খুবই সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে”,  বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মরণে বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গকৃত সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে […]

» Read more

মদপানের বিষক্রিয়ায় রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি: মদ পানের বিষক্রিয়ায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (০২ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন। ওই শিক্ষার্থীর নাম মাসরুর মুহিত। তিনি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ সিরিজের শিক্ষার্থী। মুহিতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। […]

» Read more

থার্টি ফার্স্টে বাজির শব্দে ভয়ে আতঙ্কে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক: গত ১ জানুয়ারি থার্টি ফার্স্টে বাজির শব্দে ভয়ে আতঙ্কে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ‘আতশবাজির বিকট শব্দে ছেলেটা বারবার কেঁপে উঠছিল। তার সামনে গেলেই ভয়ে আঁতকে উঠছিল, দূরে সরে যাচ্ছিল। সারারাত আতঙ্কে কাটে তার, শ্বাসকষ্টও হচ্ছিল। বিকট শব্দের একপর্যায়ে আমি ও স্ত্রী আমাদের ছেলেটাকে জড়িয়ে ধরি। বুকে তার মাথা রাখি। ছেলেটা তখনও স্বাভাবিক হচ্ছিল না। কে […]

» Read more

বিশ্বে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো প্রায় ৫৫ লাখে

নিউজ ডেস্ক: আজ সোমবার সকাল সাড়ে ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এর দেওয়া তথ্যমতে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৫৪ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত হয়েছেন ২৯ কোটি ১ লাখের উপরে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৩ হাজার ২৯৪ জন এবং শনাক্ত হয়েছেন ৮ লাখ ৭১ হাজার ২৫৪ জন। এতে আরও বলা […]

» Read more

রেস্টুরেন্টে টিকার সনদ দেখানো বাধ্যতামূলক: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: রেস্টুরেন্টে খেতে গেলে টিকার সনদ দেখাতে হবে। যারা টিকা নেননি তারা রেস্টুরেন্টে খেতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। আজ সোমবার সন্ধ্যায় ওমিক্রন প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এ কথা জানান। মন্ত্রী আরও বলেন, টিকা নেননি এমন কোনো ব্যক্তিকে যদি কোনো রেস্টুরেন্ট সেবা দেয় তাহলে সেই রেস্টুরেন্টকে জরিমানা করা হবে। প্রাথমিকভাবে ১৫ দিন সময় দেওয়া হবে, […]

» Read more

ওমিক্রন পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে সন্ধ্যায় জরুরি বৈঠক

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে আন্তঃমন্ত্রণালয় জরুরি বৈঠক করবে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব। অন্যান্যরা ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে অংশ নেবেন। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ […]

» Read more

ভারতের পশ্চিমবঙ্গে কারফিউ জারি এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

নিউজ ডেস্ক: ওমিক্রনসহ দৈনিক করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় ভারতের পশ্চিমবঙ্গে নতুন করে কিছু বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আগামীকাল সোমবার থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে এবং সরকারি-বেসরকারি অফিসে উপস্থিতি ৫০ শতাংশে সীমাবদ্ধ রাখা হবে। আজ রোববার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, হরিয়ানা, দিল্লি ও উত্তর প্রদেশের পদাঙ্ক অনুসরণ করে পশ্চিমবঙ্গে […]

» Read more

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সোহাগের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্ৰহনের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় (০২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে থেকে এক প্রতিবাদী মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান […]

» Read more

করোনায় আক্রান্ত সৃজিত মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। টুইট করে সে খবর দিয়েছেন সৃজিত নিজেই। শনিবার (১ জানুয়ারি) টুইট করে সৃজিত জানান, ‘কোভিডে আক্রান্ত আমি। নিজেকে সবার থেকে আলাদা রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’ পশ্চিমবঙ্গের গণমাধ্যমকে সৃজিত জানিয়েছেন, তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং মেয়ে আয়রা খান আলাদা […]

» Read more
1 15 16 17 18