আবারোও ক্লাস বন্ধের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক:
“পাশের দেশ করোনা সংক্রমণ হুহু করে বাড়ছে। আমাদের দেশে করোনার হার কম। এরইমধ্যে কয়েকজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। তাই আমাদের খুবই সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে”, বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মরণে বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গকৃত সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরোও বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতের জন্য ক্লাস কমাতে হবে, কমিয়ে দেব। বন্ধ করার প্রয়োজন হলে বন্ধ করে দেব। আমরা সারাক্ষণই করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
মন্ত্রী বলেন, “বিগত বছরগুলোতে মার্চ মাসে এদেশে সংক্রমণ বাড়তে দেখা গেছে। তাই মার্চ মাস না আসা পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাবে না। স্বাস্থ্যবিধি মানলে আমরা সংক্রমণ কম রাখতে পারব।”

