রুয়েটে সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও হল খোলা থাকবে

রুয়েট প্রতিনিধি: করোনা সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশনা‌ জারির পর সশরীরে ক্লাস- পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসন। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলসমূহ খোলা রাখা হবে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‌ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে […]

» Read more

রাবিতে সশরীরে ক্লাস বন্ধ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হবে। তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সাথে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবে। আজ শুক্রবার সন্ধ্যায় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, […]

» Read more

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ১০ সদস্যের চক্র গ্রেপ্তার

নিউজ ডেস্ক: সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও প্রশ্নের উত্তর সরবরাহকারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। শুক্রবার রাতে রাজধানীর মিরপুর, তেজগাঁও শিল্পাঞ্চল ও কাকরাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে একজন উপজেলা ভাইস চেয়ারম্যান ও একজন বরখাস্ত সরকারি কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে ডিএমপি। শনিবার (২২ জানুয়ারি) দুপুরে […]

» Read more

মুম্বাইয়ে ২০তলা ভবনে আগুন নিহত ৭

নিউজ ডেস্ক: ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি ২০তলা ভবনে ভয়াবহ আগুনে সাতজন নিহত এবং আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শনিবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার দিকে মুম্বাইয়ের তার্দেও এলাকায় এ ঘটনা ঘটে। মুম্বাইয়ের গান্ধী হাসপাতালের বিপরীতে ২০তলা কমলা ভবনের ১৮তলায় আগুন লাগে বলে জানিয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি । মুম্বাইয়ের মেয়র কিশোরি পেড়নেকর বার্তা সংস্থা এএনআই কে বলেছেন, আবাসিক ভবনটির […]

» Read more

হঠাৎ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ

নিউজ ডেস্ক: চলমান পরীক্ষা হঠাৎ করেই স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা। শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার পর থেকে রাস্তায় অবস্থান করে অবরোধ শুরু করেন পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে তারা জানতে পারেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজই তাদের শেষ পরীক্ষা ছিল। তাদের অভিযোগ, ২০১৮ […]

» Read more

সারাবিশ্বে করোনা শনাক্তের রেকর্ড ভাঙলো

করোনা ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমন ও মৃত্যু বেড়েই চলেছে। আগে এত দ্রুত করোনার সংক্রমন বাড়তে দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, অতি সংক্রামক ওমিক্রনের কারণেই বিপর্যয়ে পড়েছে বিশ্ব। ওমিক্রন প্রতিরোধে টিকার বুস্টার ও চতুর্থ ডোজ অনেক দেশে দেওয়া হলেও এর তাণ্ডব থেকে রেহাই মিলছে না। শনিবার (২২ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৩৪ জনের। একইসময়ে করোনায় আক্রান্ত […]

» Read more

বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ ১৫,২২৯ জন

নিউজ ডেস্ক: ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল আজ বৃহস্পতিবার প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী। আজ বেলা সাড়ে তিনটায় সাড়ে তিনটায় পিএসসির চেয়ারম্যান জরুরি সভা ডাকেন। সভা শেষে ফলাফল প্রকাশ করা হয়। পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়েছে। ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ পাওয়া যাচ্ছে। গত বছরের ২৯ […]

» Read more

অনলাইনে নয়, রাবিতে স্বশরীরে ক্লাস-পরীক্ষা চলবে

রাবি প্রতিনিধি দেশে করোনা সংক্রমন বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্বশরীরে ক্লাস নেওয়া বন্ধ করেছে। কিন্তু ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে বিভাগীয় একাডেমিক কমিটি চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে। আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে বিভাগীয় সভাপতি, ডিন এবং ইনস্টিটিউট পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত প্রশাসনের জরুরি সভায় এই […]

» Read more

শাবিপ্রবিতে অনশন অব্যাহত অসুস্থ এক শিক্ষার্থী হাসপাতালে

নিউজ ডেস্ক: উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার থেকে ২২ ঘণ্টার বেশি সময় ধরে অনশন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৪ শিক্ষার্থী। তাদের মধ্যে কাজল দাস নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১১ টায় অনশনরত এই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর একটার দিকে অ্যাম্বুল্যান্সযোগে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ […]

» Read more

করোনায় আক্রান্ত প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক: সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্ত্রীসহ মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এখন তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথমেই প্রধান বিচারপতির স্ত্রী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর প্রধান বিচারপতিরও করোনার পজিটিভ রিপোর্ট আসে। পরে বুধবার (১৯ জানুয়ারি) রাতে প্রধান বিচারপতিও হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল […]

» Read more
1 3 4 5 6 7 18