রাবিতে ৬৮ নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত ৩৯ জন

রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ ৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৩৯ জনের করোনা পজিটিভ এসেছে। আজ বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বলেন, ‘কিছুক্ষণ আগেই আমরা রিপোর্ট পেলাম, ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনেরই করোনা পজিটিভ […]

» Read more

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জন্য হাইকোর্টে রিট

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ আবেদন করেন। রিটে ৩০ দিনের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিটের শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন […]

» Read more

শাবিপ্রবি উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করলেন রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি: শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কুশপু্ত্তলিকা দাহ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্ৰন্থাগারের পেছনে আমতলা চত্বরে এই কর্মসূচি পালিত হয়। দাহ চলাকালে বিশ্ববিদ্যালয় শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলো পরিবারতন্ত্র, স্বজনপ্রীতি, স্বৈরাচারের সহায়ক ভূমিকা পালন করছে। […]

» Read more

রাবি ছাত্রী হলে ভারতের কম্পিউটার ও প্রিন্টার উপহার

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদালয়ের (রাবি) ছাত্রীদের আবাসিক হলের জন্য কম্পিউটার ও প্রিন্টার উপহার দিয়েছে ভারত সরকার। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে এক অনুষ্ঠানে এ উপহার হস্তান্তর করেন ভারতীয় হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। প্রতিটি হলের জন্য ৫টি করে মোট ৩০টি কম্পিউটার ও ১টি করে মোট ৬টি প্রিন্টার হস্তান্তর করেন তিনি। পরে তিনি ছাত্রীদের হলগুলোতে […]

» Read more

করোনার সংক্রমণ বাড়লে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

Dr. Dipu Moni

নিউজ ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠানে যদি করোনার সংক্রমণ বাড়ার কারণে ক্লাস নেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে অনলাইন ক্লাসে যেতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ২-১ দিনের মধ্যে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসব। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ […]

» Read more

মাদ্রিদে খেলবেন হল্যান্ড

ক্রীড়া ডেস্ক: বরুশিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে দলে ভেড়াতে একপ্রকার টানাহেঁচড়া শুরু করেছে ইউরো ফুটবলের দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত সব গুঞ্জন উড়িয়ে রিয়ালে যেতেই আগ্রহ প্রকাশ করেছেন গোল মেশিন খ্যাত এই ফুটবলার। ফুটবল বিষয়ক ওয়েবসাইট মার্কা’র বরাতে মঙ্গলবার (১৮ জানুয়ারি) এমনটাই জানা গেছে। তবে শেষ পর্যন্ত তাকে দলে ভেড়াতে বরুশিয়ার সঙ্গে বেশ দরকষাকষিতে […]

» Read more

রাবিতে ‘স্বাধীনতা কাপ ক্রিকেট টুনার্মেন্ট-২০২১’ পুরষ্কার বিতরণ

রাবি প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) আয়োজিত ‘স্বাধীনতা কাপ ক্রিকেট টুনার্মেন্ট-২০২১’ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুঠোফোনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় তিনি ছাত্র-শিক্ষক সম্প্রীতি লক্ষ্যে ভবিষ্যতেও এমন আয়োজনের জন্য প্রত্যাশা ব্যক্ত করেন৷ টুনার্মেন্টের ফাইনালে জয় লাভ করেছে […]

» Read more

মহামারির বিরুদ্ধে বিজ্ঞানীদের যাত্রা

হালিমা তুজ্জ সাদিয়া: পৃথিবীতে প্রাণের জন্মের পর থেকে বড় বড় পাঁচটি ‘মহা বিলোপ’ বা ম্যাস এক্সটিঙ্কশনের ঘটনা ঘটেছে যা পৃথিবীর সমস্ত জীবকুলকে প্রায় ধ্বংস করে ফেলেছিল। প্রায় সাড়ে চারশো মিলিয়ন বছর আগে শুরু হওয়া অর্ডোভিশিয়ান থেকে শুরু করে ডায়নোসরের বিলুপ্ত হওয়ার ঘটনাও ঘটেছে। মানব জন্মের পর থেকে বিশ্বে তেমনি নানান রোগ, বিভিন্ন সময়ে মহামারী বা বিশ্বমারীর আকার নিয়ে মানবগোষ্ঠীর অস্তিত্বকে […]

» Read more

শাবিপ্রবির শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মশাল মিছিল

রাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বামজোট। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় লাইব্রেরীর পেছন থেকে মিছিল কর্মসূচিটি বের হয়। পরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুজ্জোহা চত্বরে এসে মিছিলটি সমবেত হয়। এসময় ‘দুনিয়ার মজলুম, এক হ‌ও লড়াই করো’, ‘সাস্টে হামলা কেন […]

» Read more

বিস্ফোরক নিয়ে আসা ভারতীয় ট্রাকে হেলপারের লাশ

নিউজ ডেস্ক: সোমবার সকালে বেনাপোল স্থল বন্দরের ৩১ নম্বর শেডে রক্ষিত একটি বিস্ফোরক বোঝাই ভারতীয় ট্রাক থেকে এক হেলপারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। বিস্ফোরক নিয়ে আসা গাড়ির নম্বর এপি ২৪টিসি ৩৪৮৮। জানা যায়, তার নাম লিনগালা রাজামাল্লাহ (৪৩)। তার বাড়ি ভারতের অন্ধপ্রদেশের ধানাপল্লী ওয়ারংগাল গ্রামে। এ ঘটনায় ট্রাকের চালক গুরুগু পোচায়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বেনাপোল বন্দরে […]

» Read more
1 4 5 6 7 8 18