হাদিসুরের মরদেহ আজ ঢাকায় পৌঁছেছে

নিউজ ডেস্ক: ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মরদেহ আজ সোমবার দুপুর ১২টা ৬ মিনিটে ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসিদুরের মরদেহবাহী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি আজ দুপুর ১২টা ৬ মিনিটে ল্যান্ড করেছে।’ উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় […]

» Read more

বাকৃবিতে আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: গত ১১-১২ মার্চ বাকৃবি ডিবেটিং সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয় ৫ম আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় পশুপালন অনুষদ এবং রানার্সআপ হয় মাৎস্যবিজ্ঞান অনুষদ। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দিন এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক […]

» Read more

হেসে খেলেই শীর্ষ তিনে বার্সা

ক্রীড়া ডেস্ক: কোম্যানের অধীনে ধুঁকতে থাকা বার্সা জাভির অধীনে আবারও অপ্রতিরোধ্য। লা লিগায় টানা চার ম্যাচ জয় নিয়ে বার্সার অবস্থান এখন পয়েন্ট টেবিলের তিনে। লিগে বার্সেলোনা সর্বশেষ ম্যাচ হেরেছে গত ডিসেম্বরে। সর্বশেষ গত ম্যাচে ঘরের মাঠে ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে টিম বার্সেলোনা। ম্যাচের ২১ মিনিটেই টরেসের জোড়া আঘাতে ২-০ গোলের লিড নেয় বার্সা। ৬ মিনিট পর স্কোর লাইন আরও […]

» Read more

ঢাবির গেস্টরুমে শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ‘গেস্টরুমে’ শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকরাম হোসাইন গতকাল রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১০ মার্চ গভীর রাতে বঙ্গবন্ধু হলের ২০১ নম্বর কক্ষে ঢাবির অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আবু তালিবকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ […]

» Read more

ইউক্রেনের সুলতান সুলেমান মসজিদে বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী

নিউজ ডেস্ক: ইউক্রেনের মারিউপোল শহরের একটি মসজিদে বোমা হামলা করেছে রুশ বাহিনী। সেখানে ৮০ জনের বেশি মানুষ আশ্রয়ে থাকা অবস্থায় বোমা হামলাটি হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিযোগ করে জানানো হয়, সুলতান সুলেমান মসজিদে বোমাবর্ষণ করেছে দখলদার বাহিনী। ৮০ জনের বেশি প্রাপ্ত বয়স্ক পুরুষ, নারী ও শিশু সেখানে আশ্রয়ে ছিল। তাঁদের মধ্যে তুর্কি নাগরিকও রয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু গতকাল […]

» Read more