ভোগান্তি কমল সৌদি প্রবাসীদের

নিউজ ডেস্ক: সৌদি আরবগামী বাংলাদেশিদের সৌদি অংশের ইমিগ্রেশনের সকল কার্যক্রম এখন থেকে ঢাকায় সম্পন্ন হবে হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসেন ঢাকা সফররত সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ। এতে প্রবাসীদের ভোগান্তি কমে যাবে। এর আগে ড. মোমেনের আমন্ত্রণে দুদিনের সফরে গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) […]

» Read more

লাকসামে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

নিউজ ডেস্ক: আজ বুধবার কুমিল্লার লাকসাম পৌর শহরের বাইপাস এলাকায থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন ভূঁইয়া। তিনি জানান, লাকসাম পৌর শহরের বাইপাস গরুর বাজারে ড্রেনের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি খনন করার সময় স্থানীয় লোকজন মর্টার শেলটি দেখতে পায়। খবর পেয়ে লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান […]

» Read more

দ্বিতীয় ডোজের ৪ মাস পর বুস্টার ডোজ

নিউজ ডেস্ক: করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পর বুস্টার ডোজ দেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১৬ মার্চ) দুপুর ১২টায় স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে ২৬তম জাতীয় কৃমিনিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগে বুস্টার ডোজ দেওয়ার সময়সীমা ছিল ছয় মাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী আমরা […]

» Read more

ল্যাবোরেটরি উন্নয়নের জন্য ২৫০০ কোটি টাকা ফান্ড পেলো বুয়েট

নিউজ ডেস্ক: কোন একটি দেশের উন্নয়ন তার বিশ্ববিদ্যালয়গুলোর উন্নতির উপর নির্ভর করে। আবার যে কোন বিশ্ববিদ্যালয় কেমন উন্নত তা বুঝা যায় সেখানে গবেষণা কেমন হচ্ছে। গবেষণার মান ও উন্নয়ন নির্ভর করে সে বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলো কেমন তার উপরে। “Appraising the recent activities at BUET” শীর্ষক প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। এসময় তিনি এই ল্যাবগুলোর উন্নয়নের জন্য […]

» Read more

রাবির ভর্তি কার্যক্রমে পঞ্চম ধাপের মতো মেরিটলিস্টের দাবি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের প্রায় শতাধিক আসন ফাঁকা আছে। এই আসনগুলোতে আর ভর্তি নেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ৫ম ধাপের মতো মেরিটলিস্ট চান ওয়েটিং লিস্টে থাকা শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২১ ডিসেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। সে সময়ও সব আসনের বিপরীতে শিক্ষার্থী পায়নি বিশ্ববিদ্যালয়টি। তখন বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে […]

» Read more