জামালপুরে ধর্ষনের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক: ধর্ষণের শিকার হয়ে অপমানের হাত থেকে বাঁচতে মা ও বাবার কাছে চিঠি লিখে আত্মহত্যা করেছে জামালপুরের ১০ম শ্রেণির এক ছাত্রী। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে মেলান্দহ উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, আত্মহত্যা করা ওই ছাত্রী মেলান্দহ উপজেলার একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। সে স্কুলে যাওয়া-আশার সময় পাশের কান্দারপাড়া গ্রামের খোকা মোল্লার ছেলে তামিম আহাম্মেদ স্বপন […]

» Read more

১৩ অথবা ১৪ মার্চ দেশে পৌঁছাবে হাদিসুরের মরদেহ

নিউজ ডেস্ক: ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ আগামী ১৩ অথবা ১৪ মার্চ ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। শুক্রবার (১১ মার্চ) শাহরিয়ার আলম বলেন, নিহত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে মলদোভা পৌঁছেছে। আশা করছি সকাল নাগাদ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছাবে। সেখানে কিছু দাপ্তরিক কাজ শেষে ১৩-১৪ তারিখ বাংলাদেশে পৌঁছাবে। […]

» Read more

পাকিস্তানে আঘাত হানলো ভারতীয় ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র পাকিস্তানে গিয়ে আঘাত হেনেছে। বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় হরিয়ানার সিরসা থেকে ক্ষেপণাস্ত্রটি উড়ে এসে পাকিস্তানের ভূখণ্ডের ১২৪ কিলোমিটারের মধ্যে পড়েছে। এটি ছিল চল্লিশ হাজার ফুট উচ্চতার ক্রুজ ক্ষেপণাস্ত্র যা ভারত-পাকিস্তান দুই দেশেরই যাত্রীবাহী ফ্লাইট, বেসামরিক নাগরিক ও সম্পদ ঝুঁকিতে ফেলে দিয়েছিল। এ নিয়ে উচ্চ-পর্যায়ের একটি তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় সরকার। পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক মেজর […]

» Read more

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে মৃত্যু হয়েছে এক কলেজছাত্রের

নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে মৃত্যু হয়েছে এক কলেজছাত্রের। শুক্রবার বেলা ১১টায় তার মরদেহ খুঁজে পান লাইফগার্ড কর্মীরা। নিহত শাহেদ হোসেন বাপ্পি রামু সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিনি রামু উপজেলার তেচ্ছিপুল গ্রামের বাসিন্দা শামশুল আলমের ছেলে। পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারি সি-সেফথ লাইফগার্ডের ব্যবস্থাপক সাইফুল্লাহ সিফাত বলেন, সকাল সোয়া নয়টার দিকে শাহেদ […]

» Read more

কুমিল্লায় প্রাইভেটকার চাপায় শিশুসহ ২ জন নিহত

নিউজ‌ ডেস্ক: শুক্রবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকার চাপায় শিশুসহ দুই পথচারী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল হোসেন (১৬) বুড়িচং উপজেলার শাহদৌলতপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং ৫ বছরের শিশু মোহাম্মদ আনিছ একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে। পথচারীদের চাপা দেওয়া প্রাইভেটকারটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। ময়নামতি […]

» Read more

মিরপুরে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সামান্তা (২০) নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মিরপুরের শাহ আলী মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সামান্তা ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) চতুর্থ সে‌মিস্টারের ছাত্রী ছিলেন। তিনি […]

» Read more

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের রাজনীতি করলে চলবে না: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না—বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লেন্ডেড শিক্ষা মহাপরিকল্পনা চূড়ান্তকরণ কর্মশালায় যোগ দিয়ে শুক্রবার কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। একই সঙ্গে নভেল করোনাভাইরাসের গত দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ায় যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে তুলতে […]

» Read more

শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপনের দুই মাস পর মারা গেছেন রোগী বেনেট

নিউজ ডেস্ক: জেনেটিক্যালি-মডিফাইড শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপন করা বিশ্বের প্রথম ব্যক্তি ডেভিড বেনেট মারা গেছেন। কঠিন হৃদরোগে আক্রান্ত ওই ব্যক্তি অস্ত্রোপচারের পরে দুই মাস বেঁচে ছিলেন। বাল্টিমোরে চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকদিন আগে ডেভিড বেনেটের (৫৭) অবস্থার অবনতি হতে শুরু করেছিল। ৮ মার্চ তিনি মারা যান। অস্ত্রোপচারের আগে বেনেট ছয় সপ্তাহ ধরে শয্যাশায়ী ছিলেন। একটি যন্ত্রের সঙ্গে যুক্ত করে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। […]

» Read more

রমজানে ভোজ্য তেল, চিনি ও ছোলার ভ্যাট প্রত্যাহার : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে আসন্ন রমজানে ভোজ্য তেল, চিনি ও ছোলার ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গত বৃহস্পতিবার (১০ মার্চ) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘জিনিসের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে সে জন্য যেসব […]

» Read more