বিশ্ব শিক্ষক দিবস আজ

নিউজ ডেস্ক: আজ বুধবার ( ৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার পরিবর্তনের শুরু’। এর মাধ্যমে বিশ্বব্যাপী সব মানুষকে এটাই বলা হচ্ছে যে শিক্ষাব্যবস্থার পরিবর্তন করতে পারেন শিক্ষকরাই। […]

» Read more

বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ

নিউজ ডেস্ক: সারাদেশে গ্রিড বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ।বুধবার (৫ অক্টোবর) সকালে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. ইয়াকুব ইলাহী চৌধুরী এ তথ্য জানান। তিনি জানান, গতকাল রাত ১০টা থেকেই স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। রাতে সব এলাকায় বিদ্যুৎ দেওয়া সম্ভব না হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এদিকে, দেশব্যাপী গ্রিড বিপর্য়ের কারণ অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন […]

» Read more

৪ বাংলাদেশিসহ ৩৩ রোহিঙ্গা উদ্ধার

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৪ বাংলাদেশিসহ ৩৩ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা। মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে ট্রলারডুবির এঘটনা ঘটে। কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে […]

» Read more

এপিএ মূল্যায়নে ৪৩ ধাপ পিছিয়ে সর্বশেষ স্থানে বাকৃবি

নিজস্ব প্রতিবেদকঃ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়নে এ বছর সর্বোচ্চ ৪৩ ধাপ পিছিয়ে সবার শেষে অর্থাৎ ৪৬তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। শনিবার (০১ অক্টোবর) ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত একটি প্রতিবেদনে এসব সব তথ্য জানা যায়। সম্প্রতি দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের এপিএ মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে ইউজিসি। এতে সবোচ্চ ৯৯.৪৭ স্কোর নিয়ে প্রথম হয়েছে […]

» Read more

চিকিৎসায় নোবেল পেলেন সুইডেনের সান্তে প্যাবো

আন্তর্জাতিক ডেস্ক: মানব বিবর্তন নিয়ে গবেষণার জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন সুইডেনের জিনতত্ত্ববিদ সান্তে প্যাবো। সোমবার নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২২ সালে চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনবিজ্ঞানী সান্তে প্যাবো। বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে পাবোকে। অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারাবিশ্বের […]

» Read more

ইউজিসির এপিএ মূল্যায়নে ২২ ধাপ এগিয়েছে খুবি

নিউজ ডেস্ক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে ২২ ধাপ এগিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় বর্তমানে ১২তম অবস্থানে রয়েছে। রোববার (২ অক্টোবর) ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়, এ বছর ইউজিসির এপিএ মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে ৭৮.২৮ পেয়েছে খুলনা […]

» Read more

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন প্রকাশ

নিউজ ড্স্কে: চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিবেদনে প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। সোমবার (৩ অক্টোবর) ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয় প্রতিবেদনটি। এতে বলা হয়, সেপ্টেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪০৭টি। এতে নিহত হয়েছেন ৪৭৬ জন, আর ৭৯৪ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৬২ ও […]

» Read more

অক্টোবরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

নিউজ ডেস্ক: গত বছরের তুলনায় এবার দেশে বৃষ্টিপাতের প্রবণতা কম। বর্ষা মৌসুমেও স্বাভাবিক বৃষ্টির দেখা নেই অনেক অঞ্চলে। তবে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি কম হলেও অক্টোবরে এসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে ঘূর্ণিঝড় ও বন্যা হতে পারেও বলে জানা গেছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘চলতি অক্টোবর মাসে সামগ্রিকভাবে দেশের সব অঞ্চলে স্বাভাবিকের চেয়ে […]

» Read more

কুবিতে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ, পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সব ধরের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী। ছাত্রদের আজ (রবিবার) সন্ধ্যা ৬ টার […]

» Read more

এলপি গ্যাসে ১২ কেজিতে দাম কমল ৩৫ টাকা

নিউজ ডেস্ক: ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমানো হয়েছে। রান্নার কাজে বহুল ব্যবহৃত এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডার প্রতি ১২০০ টাকা। যা পূর্বের মাসের তুলনায় দাম কমেছে ৩৫ টাকা, আগস্টে এই দর ছিল ১২৩৫ টাকা। অটোগ্যাস লিটার প্রতি ৫৫ দশমিক ৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (২ অক্টোবর) ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। […]

» Read more
1 2 3 4 5