১৭ এপ্রিলের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জবি শিক্ষক সমিতির

নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা আহ্বান এবং ১৭ এপ্রিলের মধ্যে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি বরাবর একটি আবেদনপত্র ও দিয়েছে শিক্ষকরা। শনিবার (১৫ এপ্রিল) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. […]

» Read more

এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান খুললেন ইলন মাস্ক

নিউজ ডেস্ক: এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান খুললেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে এক্স.এআই নামে নতুন এই প্রতিষ্ঠান খুললেন তিনি। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইলন মাস্ক এই প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে রয়েছেন। তার পারিবারিক ব্যবসার পরিচালক জ্যারেড বিরচালকে প্রতিষ্ঠানটির সেক্রেটারি করা হয়েছে। ২০১৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই যখন চালু হয় তখন ইলন মাস্ক এর সহ-প্রতিষ্ঠাতা […]

» Read more

নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২৬ ইউনিট

নিউজ ডেস্ক: রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার […]

» Read more