সব কোচিং সেন্টার এক মাস বন্ধ: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: এসএসসি ও সমামানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে আগামী মাস অর্থাৎ ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষা-২৩ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

» Read more

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’

নিউজ ডেস্ক: বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনারে সালাম গ্রহণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু করেছেন নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন করেন। বঙ্গভবনের নতুন বাসিন্দা মোঃ সাহাবুদ্দিন সোমবার বেলা ১১টায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। এরপর গত […]

» Read more

এসএসসি পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা আজ

নিউজ ডেস্ক: আগামী ৩০ এপ্রিল শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠানে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৫ এপ্রিল)। আজ বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। যার সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক নোটিশে এসব কথা বলা হয়েছে। […]

» Read more