সৌদি পৌঁছেছেন ৫৭১২৭ জন হজযাত্রী

নিউজ ডেস্ক: এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫৭ হাজার ১২৭ জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৭ হাজার ৭৭৭ জন। বাংলাদেশে থেকে সৌদি আরবে হজ ফ্লাইট শুরু হয় ২১ মে শেষ হবে ২২ জুন। সরকারি  ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০ শতাংশ। বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী […]

» Read more

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. সাহেদ জামান তথ্য নিশ্চিত করেন। এ বছর সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৬৩ হাজার ৮৬৯ জন ভর্তিচ্ছু। প্রশ্নোত্তর মূল্যায়ণ করে […]

» Read more

নন-ক্যাডার নিয়োগ প্রজ্ঞাপনে অবহেলিত ডিভিএম, বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে নন ক্যাডার নিয়োগ বিধিমালায় কয়েকটি পদে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রিকে বাদ দেয়া হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ৩০ মে, এই প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত প্রজ্ঞাপনে সম্প্রসারণ কর্মকর্তা, পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার, এনিম্যাল প্রোডাকশন কর্মকর্তা, পশুপালন কর্মকর্তা, জ্যু […]

» Read more

আজ বিশ্ব পরিবেশ দিবস

নিউজ ডেস্ক: বিশ্ব পরিবেশ দিবস আজ (সোমবার, ৫ জুন)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এ উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে।’ স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ।’ দিনটি […]

» Read more

তীব্র তাপদাহে বন্ধ হচ্ছে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস

নিউজ ডেস্কঃ তীব্র গরমের কারণে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সিদ্ধান্তের কথা। উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। […]

» Read more

শীর্ষ ধনীর মুকুট ফিরে পেলেন ইলন মাস্ক

নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বুধবার (৩১ মে) ফরাসি টাইকুন বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে বিশ্বের এক নম্বর ধনীর খেতাব পুনরুদ্ধার করেছেন টেসলা সিইও। এদিন প্যারিস ট্রেডিংয়ে আর্নল্টের লাক্সারি সংস্থা এলভিএমএইচের ২ দশমিক ৬ শতাংশ দরপতন হলে তার ব্যক্তিগত সম্পত্তিতেও টান পড়ে। এর ফলে ধনীর তালিকায় দ্বিতীয়স্থানে নেমে যান তিনি। আর […]

» Read more
1 2 3 4