সৌদি পৌঁছেছেন ৫৭১২৭ জন হজযাত্রী

নিউজ ডেস্ক:

এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫৭ হাজার ১২৭ জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৭ হাজার ৭৭৭ জন। বাংলাদেশে থেকে সৌদি আরবে হজ ফ্লাইট শুরু হয় ২১ মে শেষ হবে ২২ জুন।

সরকারি  ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০ শতাংশ। বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯০ শতাংশ।  হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি।

এদিকে সৌদি আরবে এ পর্যন্ত ইন্তেকাল করেছেন পাঁচ জন হজযাত্রী। এরমধ্যে পুরুষ চার জন, নারী একজন। চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন।

  •  
  •  
  •  
  •