আলাস্কায় ৭.৪ মাত্রার ভূমিকম্প,সুনামি সতর্কতা জারি

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ভূমিকম্প হয়েছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। রোববার ভোরে আলাস্কা উপদ্বীপ অঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলেছে, আশেপাশের অঞ্চলে সুনামির সতর্কতা জারি করেছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে […]

» Read more

করোনা আর যুদ্ধে দরিদ্র ১৬ কোটি মানুষ : জাতিসংঘ

নিউজ ডেস্ক: জাতিসংঘ জানিয়েছে, করোনা মহামারি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইউক্রেনের যুদ্ধ বিশ্বের ১৬ কোটি ৫০ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। ‘ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের’ (ইউএনডিপি) ওই প্রতিবেদনে বলা হয়েছে, অবিলম্বে উন্নয়নশীল দেশগুলোর ঘাড় থেকে বিপুল পরিমাণের ঋণের বোঝা না কমালে আরও বেশি মানুষ দারিদ্রসীমার নিচে বাস করতে বাধ্য হবেন। এই ১৬ […]

» Read more

তিস্তার পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপরে

নিউজ ডেস্ক: বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে নীলফামারীর ডিমলায় আবারও বিপৎসীমা ছাড়িয়েছে তিস্তা নদীর পানি। এ কারণে পানিবন্দী হয়ে পড়েছে উপজেলার প্রায় ১০টি চরাঞ্চলের মানুষ। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখায় দ্রুত এই পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। […]

» Read more

জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মোস্তফা ফিরোজ

নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ। বুধবার (১২ জুলাই) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মোছা. রোখছানা বেগমের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য […]

» Read more

বাকৃবির ২৫ তম উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৫ তম উপাচার্যের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন বাকৃবি ভেটেরিনারি অনুষদের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। ১২ জুলাই (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীকে আগামী চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়। বাকৃবি ২৪তম উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল […]

» Read more

জুয়ার বিজ্ঞাপন প্রচার করা ওয়েবসাইট বন্ধের নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক: জুয়ার বিজ্ঞাপন প্রচার করা ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। সেই সঙ্গে বিকাশ, নগদ, রকেট, এম ক্যাশসহ মোবাইল ব্যাংকিং ব্যবহার করে যাতে জুয়া খেলার অর্থ পরিশোধ করতে না পারে, সে বিষয়ে নির্দেশনা জারি করতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংককে। মঙ্গলবার (১১ জুলাই) এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও […]

» Read more

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

নিউজ ডেস্ক: বিশ্ব জনসংখ্যা দিবস আজ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে। ১৯৯০ সালের ১১ জুলাই প্রথম বারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য— ‘জেন্ডার সমতাই শক্তি : নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন […]

» Read more

২০২৪ সালে এসএসসি পরীক্ষা ৩ ঘণ্টায়, পূর্ণ নম্বরে

নিউজ ডেস্ক: আগামী ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘণ্টা ও পূর্ণ নম্বরের। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ সোমবার (১০ জুলাই) এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এসএসসি ও […]

» Read more

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক: সিরিজ বাঁচানোর লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মাঝেই অবসরের ঘোষণা দেন  অধিনায়ক তামিম ইকবাল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলেও আফগানদের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ খেলবেন না তিনি। আজ দ্বিতীয় ম্যাচে তামিমের জায়গায় অন্তর্বর্তীকালীন […]

» Read more

বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদস্য নির্বাচিত

নিউজ ডেস্ক: বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) কাউন্সিলের (১ জুলাই ২০২৪ হতে ৩০ জুন ২০২৭ মেয়াদে) সদস্য নির্বাচিত হয়েছে। চলমান ৪৩তম ফাও কনফারেন্সে ১৯৪টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধির অংশগ্রহণে ৬ জুলাই কাউন্সিলের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কাউন্সিলের নীতি ও নির্বাহী পর্যায়ে ফাও’র কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, ফলাফলভিত্তিক কাঠামোর আওতায় কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিচালনা […]

» Read more
1 2 3 4 5