বুয়েট শিক্ষার্থী নকিবের বাড়িতে শোকের মাতম

গাইবান্ধা প্রতিনিধি:
বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে সিলেটের বিছনাকান্দিতে সাঁতার কাটার সময় পানিতে ডুবে নিহত বুয়েট শিক্ষার্থী মো. আবু সাঈদ নকিবের (২৪) লাশ নিজ বাড়িতে পৌঁছেছে।

সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে শুক্রবার বিকেলে সাড়ে ৬টার দিকে লাশ নিয়ে পৌঁছেন স্বজনরা।

নাবিকের লাশ বাড়িতে পৌঁছিলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজন ও এলাকার লোকজন। এছাড়া একমাত্র ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যচ্ছিলেন বাবা ও মা। নাকিবের অকাল মৃত্যুতে পুরো এলাকায় চলছে শোকের মাতম।

এরআগে, শুক্রবার জুম্মার নামাজের পর নাকিবের লাশ গাইবান্ধা শহরে নানা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মকবুল হোসেন বিএড’র বাসায় পৌছে। পরে বিকেলে গাইবান্ধা সরকারী কলেজ মাঠে নকিবের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

আবু সাঈদ নকিব সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের প্রভাষক মো. নুরুল ইসলাম সাজুর ছেলে। সাজু রাজশাহী কলেজের ইসলামীক স্ট্যাটিজ বিভাগের প্রভাষক। নাকিবের মা নাছিমা আকতার বানু রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে প্রভাষক হিসেবে কর্মরত।

আবু সাঈদ নকিব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নাকিবের বাবা, মা ও এক বোন রাজশাহীতে বসবাস করতেন। নাকিব ছিল বড়।

নাকিবের নানা মকবুল হোসেন জানান, নাকিবের জানাযা নামাজ রজিব নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। এরপর তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

প্রসঙ্গত: আবু সাঈদ নকিব তার বন্ধু মশিউর রহমান সিয়ামের সঙ্গে সিলেটে বেড়াতে যায়। বৃহস্পতিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দির পর্যটনকেন্দ্রের পিয়াইন নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয় দুই বন্ধু। পরে সন্ধ্যায় পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

  •  
  •  
  •  
  •