রাবিতে শোক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত ও জাতীয় শোক দিবসের কর্মসুচী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শোক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষক, অফিসার,কর্মকর্তা-কর্মচারী সহ কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মানববন্ধনে রাবি উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার জনক ও ঘোষক। তিনি না থাকলে বাংলাদেশ হতোনা। কিছু কুলাঙ্গার ঘাতক ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্বপরিবারে নির্মমভাবে হত্যাকরে।এ সময় তিনি বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি দাবী করেন।
মানববন্ধনে রাজশাহী ৩ আমনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে চেতনায় ধারণ করলেই চলবেনা বরং তাঁর আদর্শকে আমাদের জাতীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি এবং তার আদর্শকে নিয়ে জননেত্রী শেখ সফলভাবে দেশের শাসন কার্য পরিচালনা করছেন।

