ছুরি কাঘাতে বাকৃবি ছাত্রলীগ নেতা আহত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাবেক ছাত্রলীগ নেতা মনোয়ারুল ইসলাম নয়ন ছুরি কাঘাতে আহত হয়েছে। নয়ন বিগত বাবু-সাইফুল কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। পরে সাদ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে অব্যহতি দেয়া হয়।

রবিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের সামনে দুপুর আড়াই টার দিকে ওই ঘটনা ঘটে। ছুরির আঘাতে নয়নের বাম হাতে গুরুতর ক্ষত হয়। আহত অবস্থায় মনোয়ারুল ইসলাম নয়নকে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে আনা হলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়।

জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী করিম ভবন এলাকার শাকিল ওই ঘটনা ঘটিয়েছে। শাকিল বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী করিম ভবন এলাকার মোঃ সুলতানের ছেলে।

এ বিষয়ে প্রক্টর প্রফেসর ডঃ একেএম জাকির হোসেন সবুজবাংলাদেশ24.কম-কে জানান, জড়িতদের গ্রেপ্তারের জন্য নিরাপত্তা বাহিনীকে জানানো হয়েছে। শাকিল পরিবারসহ নদী পার হয়ে পালিয়েছে। পুলিশ তার বাড়ি ঘেরাও করে রেখেছে।

  •  
  •  
  •  
  •