বিভিএসএফ এর সভাপতি ইনাম, সম্পাদক শুভজিৎ

নিজস্ব প্রতিবেদক:
৮টি ভেটেরিনারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের (বিভিএসএফ) নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ডা. ইনাম আহমেদ (বাকৃবি) এবং সাধারণ সম্পাদক পদে শুভজিৎ দাস (সিকৃবি) নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) ভবনে ঐ নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।

সকল বিশ্ববিদ্যালয়ের সম্মতিক্রমে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন:

সভাপতি: ডা. ইনাম আহমেদ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)
সাধারণ সম্পাদক: শুভজিৎ দাস (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়)
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: মারুফ হাসান সুমন (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
দপ্তর সম্পাদক: আমিনুল ইসলাম (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়)
কোষাধ্যক্ষ: তৌফিক আহমেদ নাহিদ (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)
সহ-সভাপতি: জাকির (রাজশাহী বিশ্ববিদ্যালয়)
যুগ্ম-সাধারণ সম্পাদক: পায়েল দত্ত (চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়)
সাংগঠনিক সম্পাদক: লুবান মাহফুজ মিশুক (ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ), মো. কাওসার হোসেন (পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক: মো.রতন (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ভেট এক্সিকিউটিভের সম্মানিত সভাপতি ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা। পূর্ণাঙ্গ কমিটি অতিদ্রুত ঘোষণা করা হবে বলে জানানো হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: