বাকৃবিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষিবিদ আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. জসিম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর ড. সুবাস চন্দ্র দাস এবং প্রক্টর প্রফেসর ড. এ.কে.এম. জাকির হোসেন।
সভায় ভারপ্রাপ্ত উপাচার্য প্রফৈসর ড. মো. জসিমউদ্দিন খান বলেন, বঙ্গবন্ধু সবসময় কৃষক ও কৃষির সম্প্রসারণ নিয়ে চিন্তা করতেন। তিনি সবসময় বাংলা ও বাঙালির কথা বলতেন। কৃষক ও বাঙালির মুক্তির জন্যই তিনি সারাজীবন আন্দোলন করে গেছেন। আর শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে বঙ্গমাতার অবদানও নেহায়েত কম ছিলো না। এই দেশের মানুষ যখন সুখে থাকবে, শান্তিতে থাকবে তখনই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল। এছাড়াও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা আলমগীর হোসেন, হাউজ টিউটরবৃন্দ, বিভিন্ন হলের ছাত্রলীগের নেতাকর্মীসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

