উসাকের কৃতি শিক্ষার্থী সম্মাননা, ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:
“আলোকিত চুনারুঘাট গড়বো সবাই-এই মোদের অঙ্গীকার” এই বিষয়কে প্রতিপাদ্য করে চুনারুঘাট উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন “ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব চুনারুঘাট (উসাক) কর্তৃক কৃতি শিক্ষার্থী সম্মাননা, ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

বৃহস্পতিবার এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সোহানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা: কামরুল আহসান তরফদার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী,উপজেলা চেয়ারম্যান আবু তাহের,শাবিপ্রবির সহযোগী অধ্যাপক ফারুক আহমদ, দৈনিক ইত্তেফাকের আইন বিচার ও সংসদ বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ব্যারিষ্টার সায়েদুল হক সুমন, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের উপ পরিচালক রিপন কবির লস্কর, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের উপ পরিচালক হেলাল আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাহিদ আলী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিদ্যুত পাল, পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি প্রভাষক মাজহারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপি-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।পাশাপাশি যুক্তরাজ্যপ্রবাসী যুবসংগঠক মোফাজ্জল চৌধুরী ইমরানের অর্থায়নে ১৪ জন দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •