রাবি শিক্ষার্থী আরাফাতকে বাচাঁতে এগিয়ে আসুন
আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রথম বর্ষের ছাত্র আরাফাত হোসেন। রাজধানীর ট্রমা সেন্টারে ভর্তি আছেন। ১৪ সেপ্টেম্বর এক সড়ক দুর্ঘটনায় দুই পা-ই ভেঙ্গে গেছে। চিকিৎসার জন্য ১৫ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করা তার দরিদ্র বাবার পক্ষে সম্ভব নয়। তাই সাহায্যের আবেদন জানিয়েছে সামজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে।
আরাফাতের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার ধলবাড়ীয়া গ্রামে। তার বাবার নাম শেখ নুরুল ইসলাম। দুর্ঘটনার পর থেকেই আরাফাত পঙ্গু হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে মানবেতর জীবনযাপন করছেন।
প্রথমে তার পা কেটে ফেলতে হবে বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞ ডাক্তারদের একটি টিম। কিন্তু পরবর্তীতে তারা আরাফাতের পা ‘রিকাভারি’ করা সম্ভব বলে জানিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিতে হবে। প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হবে বলেও তারা জানিয়েছেন।
আরাফাতকে সাহায্য পাঠানোর ঠিকানা : সঞ্চয়ী হিসাব নং: ০২০০০০৯০৪৫১২৮ (বিবিধ ফান্ড), অগ্রণী ব্যাংক লিমিটেড, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, বিকাশ- ০১৭০৯-২৯৫৯৪৪ এবং ডিবিবিএল-০১৭০৯-২৯৫৯৪৪-৮।

