বাকৃবিতে ভর্তি ফর্মের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি ফর্মের মূল্য ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা নির্ধারণ করার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভর্তি ফর্মের বর্ধিত মূল্য প্রত্যাহার ও আবেদনকারী সকলকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোট।
জানা যায়, প্রগতিশীল ছাত্রজোটের একটি মিছিল জব্বারের মোড় থেকে শুরু হয়ে ক্যাম্পাসের কামাল-রঞ্জিত (কে.আর) মার্কেটে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় তারা ভর্তি ফর্মের বর্ধিত মূল্য প্রত্যাহার ও আবেদনকারী সকলকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জোর দাবি জানান।
মিছিল পরবর্তী সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

